editor

প্রকাশিত: 5:26 PM, June 2, 2022

কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে তাদের সচেতন করতে হবে: আবুল মনসুর আসজাদ

কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে তাদের সচেতন করতে হবে: আবুল মনসুর আসজাদ

সিলেট সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর আসজাদ বলেছেন, কিশোর-কিশোরীদের সচেতনতা সৃষ্টি করার দায়িত্ব অভিভাবক, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের। বয়:সন্ধিকালে শিশুরা বাবা-মা অথবা তাদের শিক্ষকদের সাথে নিরাপদ যৌন জীবন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে তেমন কোন কথা বলেনা। অন্যদিকে অভিভাবকরাও বিষয়গুলো সম্পর্কে তাদের সচেতন করেন না। তাই আমাদের সবচেয়ে বড় প্রয়োজন মানসিকতার পরিবর্তন করা। কিশোর কিশোরীদের তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সচেতন করতে হবে। পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্রে কিশোর কিশোরীদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। স্বাস্থ্য কেন্দ্রে কিশোর কিশোরীদের এসে সেবা নিতে হবে। তাহলে তারা সুস্থ্য থাকতে পারবে।

(২ জুন) বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট সদর উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আর.ডব্লিউ.ডি.ও এর আয়োজনে ও প্ল্যান ইন্টান্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় কৈশোর বান্ধব সেবা কেন্দ্রের প্রদত্ত সেবার মান উন্নয়ন এর লক্ষে জেলা পর্যায়ে সংম্লিষ্ট সেবা প্রদানকারীদের নিয়ে কমিউনিটি পর্যায় স্কোর কার্ড ফলাফল প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ওয়াই মুভস্ প্রকল্প কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম রশিদ এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার বদরুল ইসলাম আজাদ, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সাজেদা বেগম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খাদিমপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার  কল্যাণ কেন্দ্রে এস এ সি এম ও নাজিয়া সুলতানা, এফডব্লিউবি চায়না তালুকদার, এফপিআই তাপসি রানী রায়, হাটখোলা ইউনিয়ন এর  এফডব্লিউবি মাজিদা বেগম,  খাদিমপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এর এফডব্লিউএ রুপালী সেন ও গীতা রানী দেবী, উপজেলা সদর পরিবার পরিকল্পনা সহকারী জোস্না রানী, ওয়াই মুভস্ প্রকল্প আর ডব্লিউডিও এর একাউন্স ও এডমিন অফিসার মো. মহসিন রেজা। কিশোর কিশোরীদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিটিএফ সভাপতি অষ্টমণি লোহার, সহ-সভাপতি সমীক লোহার, ভলান্টিয়ার দিবস বিশ্বাস, সেবা নায়েক, শ্রাবন্তী নায়েক সহ উপজেলা পরিবার পরিকল্পনা অফিস এর কমকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট