editor
প্রকাশিত: 5:51 PM, June 2, 2022
বীর মুক্তিযোদ্ধা কার্তিক রায়কে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদান করা হয়েছে। (২ জুন) বৃহস্পতিবার বিকেল ৩টায় চালিবন্দরস্থ মহাশ্বশ্মান ঘাটে সিলেট জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
রাষ্ট্রীয় সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক তপন মিত্র, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলার শাখার আহ্বায়ক মনোজ কপালী মিন্টু, সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুল আজিম জুনেল, মুক্তার খান, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন চন্দ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড সিলেট মহানগরের সভাপতি আমিনুর রহমান পাপ্পু, তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য কামাল আহমদ, সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও টিলাগড় ক্লাবের সাধারণ সম্পাদক হিরক দে পাপলু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সহ-সভাপতি ও ২১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তুহিন আহমেদ, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ দেব, যুবলীগের সাবেক অর্থ সম্পাদক মিনার আহমদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড জেলা শাখার আহ্বায়ক শেখ আলম, যুব কমান্ড নেতা জিল্লুর মিয়া, বিশ্বজিৎ দেব রায় বিশু প্রমুখ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা কার্তিক রায় (২ জুন) বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ২ মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে মারা যান। পরে তাঁর মরদেহ চালিবন্দর শ্মশানে শেষ কৃর্ত্য সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট