editor
প্রকাশিত: 6:36 PM, June 2, 2022

বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের চেক প্রদান
সাবেক জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষে বর্তমান সরকারকে বার বার নির্বাচিত করা উচিত। তিনি অসহায় মানুষের কল্যাণে জননেত্রী শেখ হাসিনার সরকারের যুগান্তকারী পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, তৃণমূল পর্যায়ের অসহায় মানুষের আশা আকাংখার প্রতীক হিসাবে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
সৈয়দা জেবুন্নেছা হক (২ জুন) বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর শহর সমাজ সেবা কার্যালয়ে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অসহায় মানুষদের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আওয়ামী লীগের উন্নয়ন কার্যক্রম জনসম্মূখে তুলে ধরার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করেন।
সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, সমাজ সেবা অফিসার শহর সমাজ সেবা কার্যালয় আব্দুল্লাহ আল জুবায়ের প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ১২জন অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট