editor
প্রকাশিত: 8:24 PM, June 2, 2022

সিলেট উন্নয়ন সংস্থার একযুগ পূর্তিতে সভা
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান বলেছেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে সিলেট উন্নয়ন সংস্থা সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থার মাধ্যমে অনেক অসহায় পরিবার আজ স্বাবলম্বী। তারা সমাজের অসহায় মানুষকে কর্মসংস্থানের পথ সৃষ্টি করে দিচ্ছে। তিনি বলেন, বৈশ্বিক মহামারির সময়েও তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। হাটি হাটি পাঁ পাঁ করে আজকে সংস্থাটির এক যুগ পূর্তি হলো। আমি সংস্থার সাফল্য কামনা করছি।
তিনি বৃহস্পতিবার (২ জুন) নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সিলেট উন্নয়ন সংস্থার একযুগ পূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদ খান এবং সহ সাধারণ সম্পাদক হিফজুর রহমানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ডা. শহীদুল ইসলাম এডভোকেট, ডা. এ. এ. এম. শিহাব উদ্দিন, রাকিব আল মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহফুজ আহমদ ও গীতা পাঠ করেন রকি দেব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট উন্নয়ন সংস্থার সহ সভাপতি নাহিদা আক্তার রুমা, শফিউল আলম শফিক, বাবুল আহমদ চৌধুরী, আলী আকবর রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুমিন লাহিন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খোকন, সহ সাংগঠনিক রাজিব দাস, দপ্তর সম্পাদক সাহান আল মামুন খান, সাংস্কৃতিক সম্পাদক হাবিব উল্লাহ, অর্থ সম্পাদক পারভেজ আহমদ, সদস্য সালমা আক্তার আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট