editor
প্রকাশিত: 5:03 PM, June 6, 2022

চা শিল্পে বিশেষ অবদানের জন্যে সম্মাননা স্মারক পেলো ইস্পাহানি
উৎফল বড়ুয়া
বাংলাদেশের চা শিল্পে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক লাভ করেছে চা উৎপাদন ও বাজারজাতকরণে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেড।
‘জাতীয় চা দিবস ২০২২’ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনশির হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান জনাব মির্জা সালমান ইস্পাহানি।
বাংলাদেশের সবচেয়ে পুরনো ব্যবসা প্রতিষ্ঠান ইস্পাহানি।একইসঙ্গে উপমহাদেশের সবচেয়ে পুরনো প্রতিষ্ঠানগুলোর একটি হলো ইস্পাহানি। ১৮২০ সালে, হাজী মোহাম্মদ হাশেম পারস্যের ইস্পাহান থেকে বোম্বাইয়ে এসে প্রতিষ্ঠা করেন এমন একটি ব্যবসায় প্রতিষ্ঠান, যা পরবর্তীকালে হয়ে উঠে উপমহাদেশের সবচেয়ে অভিজাত প্রতিষ্ঠানগুলোর অন্যতম।
ইস্পাহানি পরিবার দেশের অন্যতম বৃহৎ শিল্প ও উদ্যোক্তা প্রতিষ্ঠান। চা ব্যবসায়ের জন্যে বেশি পরিচিত হলেও ইস্পাহানি গ্রুপ আরো নানান ব্যবসায়ে সফলতা অর্জন করেছে। ইস্পাহানি পরিবারে স্কুল-কলেজসহ টেক্সটাইল, কৃষিপণ্য, শিপিং, পাটকল, চা-বাগান, খাদ্য সামগ্রী, চক্ষু হাসপাতাল, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইত্যাদি শিল্প, বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে যেখানে এক বিশাল সংখ্যক লোকবল কর্মরত রয়েছে।
৫০০০ হাজার বছরেরও আগে চীনে প্রথম চায়ের ব্যবহার শুরু হয়। সুস্বাস্থ্যের জন্য সহায়ক পানীয় হিসেবে দীর্ঘদিন ধরেই চা সমাদৃত হয়ে আসছে। পানির পর চা-ই সারাবিশ্বে ব্যাপকভাবে পান করা পানীয়।ইস্পাহানি বাংলাদেশের একক বৃহত্তম চা কোম্পানি। বাংলাদেশে চা ব্যবসায়ের পথিকৃৎ হিসেবে আমরা এ দেশের বাজারে প্রথম লেমিনেটেড পাউচ, ডাবল চেম্বার টি ব্যাগ, স্ট্যান্ড আপ পাউচ, ফুড গ্রেড জার, তিন স্তর বিশিষ্ট পাউচ, ১০ গ্রাম ইজি প্যাক এবং ব্যাগ ইন ব্যাগ প্যাকেট প্রবর্তন করেছি।
দেশীয় এবং আন্তর্জাতিক বাজারের জন্যে আমাদের টি ডিপার্টমেন্ট বাছাইকৃত সেরা মানের চা নির্বাচন করে প্যাকেটজাত করে যা তার মানের জন্যে বিশেষভাবে বিদিত এবং সর্বোচ্চ ভোক্তা পরিতুষ্টি অর্জন করে। মির্জাপুর বেস্ট লিফ, মির্জাপুর ডাবল চেম্বার টি ব্যাগ, ব্লেন্ডার’স চয়েস এবং জেরিন ব্র্যান্ডগুলো হচ্ছে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় এবং ঘরে ঘরে পরিচিত নাম। দেশব্যাপী আমাদের রয়েছে সেলস সেন্টার এবং বিভাগীয় অফিসের এক অপ্রতিদ্বন্দ্বী বিতরণ ব্যবস্থা।
টি ব্লেন্ডিং এবং প্যাকেটজাতকরণ ফ্যাক্টরিতে আমরা অনুসরণ করি এক পরিচ্ছন্ন মিশ্রণ ব্যবস্থা যেখানে চা পরিচ্ছন্ন এবং মিশ্রিত হয় সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণভাবে। চা প্যাকেটজাতকরণ, ওজন নির্ণয় এবং মান নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় সর্বাধুনিক প্রযুক্তি যা নিশ্চিত করে প্রতিটি প্যাকেটে কাঙ্খিত মান। চায়ের মানের ক্ষেত্রে আমরা কোন রকম আপোস করি না। টি ব্যাগ প্রস্তুতে ব্যবহার করা হয় সর্বাধুনিক ইউরোপিয়ান মেশিন।
কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি (সি. এস. আর) এর ক্ষেত্রেও ইস্পাহানি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। শুরু থেকেই তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশে স্কুল এবং কলেজ স্থাপন করেছে, পাশাপাশি করেছে সুপরিচিত ইসলামিয়া চক্ষু হাসপাতালও। ১৯৬০ সাল থেকে শুরু করে আজ অবধি ইসলামিয়া চক্ষু হাসপাতাল থেকে লাখো বাংলাদেশী সবচেয়ে কম খরচে তাদের চোখের উন্নতমানের চিকিৎসা পেয়ে আসছেন নিরন্তর। ইস্পাহানি গ্রুপ বিভিন্ন খেলাধুলা যেমন ক্রিকেট, ফুটবল, গলফ এবং টেনিস টুর্নামেন্ট এর পাশাপাশি জাতীয় ক্রিকেট লীগ আয়োজনে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে।
দক্ষিণ এশিয়ায় যুগ যুগ ধরে ব্যবসা বাণিজ্যের পর আজও, ইস্পাহানি গ্রুপ উচ্চ মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদানে এখনও নিবেদিত এবং সেই সাথে বিশাল জনগোষ্ঠীর কল্যাণে পরম ভূমিকা পালন করে যাচ্ছে।
2 হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা কথিত ‘খালিছ’ আবারও এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে।
2 বছর দশেক আগেও তিনি ছিলেন পাথর শ্রমিক। আর বাবা মোশাহিদ আলী ছিলেন একজন দিনমজুর। তবে দিন পাল্টে গেছে। বারকি
4 সিলেট সদর উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার ও অবাধ বেচাকেনার প্রসঙ্গ উঠলেই সবার আগে নাম আসে ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়নের
2 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
2 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
7 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়
5 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
8 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়