editor
প্রকাশিত: 2:06 PM, June 8, 2022

ছাতকে নিখোঁজের ২৪ ঘন্টা পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
ছাতক প্রতিনিধি
ছাতকে নিখোঁজের ২৪ ঘন্টা পর স্কুল ছাত্রী ফাহিমা বেগম(৯)’র লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রাম সংলগ্ন বুকি নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। ফাহিমা বেগম উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর গ্রামের ছাদিকুল ইসলামের কন্যা ও চরচৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, ৬ জুন সোমবার দুপুরে পরিবারের লোকজনদের না জানিয়ে গ্রাম সংলগ্ন বুকি নদীতে গোসল করতে যায় ফাহিমা। গোসল করার এক পর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়। এদিকে ফাহিমাকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকেন। দিনভর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও ফাহিমার কোন সন্ধান পায়নি পরিবারের লোকজন। মঙ্গলবার দুপুরে বুকি নদীতে ফাহিমার ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন তার পরিবার ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ফাহিমার লাশ তার পরিবারের কাছে হস্থান্তর করে। ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত এ ব্যাপারে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানা পুলিশকে অবগত করে ফাহিমার লাশ দাফন করা হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির