editor

প্রকাশিত: 5:59 PM, June 11, 2022

বিদেশের পর দেশের সম্পদও দখলের চেষ্টা করছে স্বজনবেশী চক্র : নিরাপত্তা দাবি

বিদেশের পর দেশের সম্পদও দখলের চেষ্টা করছে স্বজনবেশী চক্র : নিরাপত্তা দাবি

বিদেশের পর দেশের সম্পদও দখলের চেষ্টা করছে স্বজনবেশী চক্র : নিরাপত্তা দাবি

সিলেটে সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যে বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠান কুক্ষিগত করার পর এখন দেশের সম্পদ স্বজনবেশী একটি চক্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী ও নগরীর বাগবাড়ি নরসিংটিলার ১১২ নং খান ভিলার মালিক আরিজ খান। স্ত্রীকে হাত করে জাল দলিলে তার বাসার মালিকানা দাবি করে তারা দখলষ্টো ও প্রাণে মারার চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। তাদের অব্যাহত হুমকীর কারণে আরিজ খান চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন উল্লেখ করে সম্পদ রক্ষাসহ নিরাপত্তা প্রদানের দাবি জানান প্রশাসনের কাছে।
শনিবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আরিজ খান এসব অভিযোগ ও দাবি জানিয়ে বলেন, দীর্ঘ ৪৫ বছর যুক্তরাজ্যে অবস্থান করে পরিবারের জন্য যা করেছি তা সবই মনে হচ্ছে বৃথা।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ৪৫ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসকালে তার নিউপুট এলাকায় নিজস্ব বাড়ি ছাড়াও একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। গত ১০ বছর ধরে স্ত্রী আয়ফুন নেছা খানমের সাথে বনিবনা হচ্ছে না। ছাড়াছাড়ি না হলেও তারা আলাদা বাস করছেন। ৫ সন্তানের মধ্যে বড় ছেলে ও একামাত্র মেয়ে তাদের মায়ের সাথে মিলে ষড়যন্ত্র করছে। তাদের মদদ দিচ্ছেন বিয়াই এর ছেলে (পুতরা) নগরীর মিরাবাজারের উদ্দীপন ২৪/৫ চন্দনটুলার বাসিন্দা নজরুল হোসেন খান। তার সাথে নরসিংটিলার চান মিয়ার ছেলে মইনুলসহ কয়েকজন সহযোগী মিলে সম্পদ দখল ও প্রাণনাশের চেষ্ঠা করছে।
আরিজ খান জানান, তিনি ২০০৫ সালে বাগবাড়ির নরসিংটিলায় প্রায় ৫ শতক জায়গা ক্রয় করে ৭ তলা ভবন নির্মাণ করে বসবাস শুরু করেন। সদর সাবরেজিস্ট্রি অফিসে সম্পাদিত ওই জায়গার দলিল নাম্বার নং-১৫১২৩/০৫। কয়েক বছর আগে তিনি গুরুতর অসুস্থ হলে তার অপেনহার্ট সার্জারি করা হয়। চার বার স্ট্রোকও করেন। অসুস্থতার সময় স্ত্রী আয়ফুন নেছা খানম চলচাতুরির আশ্রয় নিয়ে ২০১৯ সালের ২৩ জানুয়ারি হেবা দলিল সম্পাদন করিয়ে নেন। ২০২০ সালের ৮ মার্চ আবার হেবা ঘোষণাপত্রের মাধ্যমে অর্ধেক জায়গার দলিল আবার ফিরিয়ে দেন। যার নং-২৩৮৩। কিন্তু এক বছর পর আবার সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নিয়ে তাকে দাতা দেখিয়ে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি তাঁর স্ত্রী বরাবর আরেক দলিল সম্পাদন দেখানো হয়েছে। যার দলিল নং-১২৬৩। এনআইডি কার্ডের পরিবর্তে পাসপোর্টের ফটোকপি ও জাল সাক্ষর করে ওই দলিল সম্পাদন করে জালিয়াত চক্র। অথচ তিনি কোনো দলিল সম্পাদন করেন নি বলে জানান।
লিখিত বক্তব্যে আরিজ খান আরও জানান, গত ২৫ মার্চ তার বাসায় উঠতে গেলে কিছু লোক নিয়ে বাঁধা দেন তার পুতরা নজরুল ও তার সহযোগী নরসিংটিলার মইনুল। এ নিয়ে ঝামেলা হলে ওইদিন স্থানীয় ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মখলিছুর রহমান কামরান ও এলাকার লোকজনের সহায়তায় বাসায় অবস্থান করেন তিনি। পৃথক ঘটনায় ফৌজদারি আইনে কোতোয়ালি থানা ও যুগ্ম জজ আদালতে স্বত্ব মামলা করেছেন উল্লেখ করে আরিজ খান জানান, মামলার পর তারা আরও বেপরোয়া হয়ে উঠে। অব্যাহত হুমকীর মুখে তিনি ১৭ মে কোতোয়ালি থানায় সাধারণ ডায়রি করেন। স্ত্রী আয়ফুন নেছা খানম ও পুতরা নজরুল হোসেন খান বাদি হয়ে তার বিরুদ্ধেও থানায় পৃথক জিডি করেন। কিন্তু তাদের অভিযোগ তদন্ত করে পুলিশ কোনো সত্যতা পায়নি।
থানার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান ২৭ এপ্রিল ও আরেক কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম ১৬ মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আরিজ খান তার সম্পদ রক্ষা ও চক্রান্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংটিলা পঞ্চায়েত কমিটির সভাপতি মইনুল হক চৌধুরী, সহসভাপতি আশিক আহমদ, মইনুল হক চুনু মিয়া, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাসুক আহমদ শফিক, সদস্য আবু সুফিয়ান, কামরুজ্জামান দিপু প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির