editor
প্রকাশিত: 6:11 PM, June 12, 2022

নজির আহমদ চৌধুরীর কর্মময় জীবন মানুষ স্মরণ করবে : শফিক চৌধুরী
সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ভাষা সৈনিক মরহুম নজির আহমদ চৌধুরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন সৈনিক ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তিনি একজন ত্যাগী নেতা ছিলেন। রাজনীতির সুবাদে তিনি সমাজ উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখে ছিলেন। তাঁর মত নিবেদিত প্রাণ সমাজসেবী বর্তমানে খুবই অভাব। তৃণমূল আওয়ামীলীগের অনেক ত্যাগী নেতাকর্মী রয়েছেন, তাদের যথাযথ মর্যাদা ও সম্মান আমাদেরকে দিতে হবে। তবেই দলের কার্যক্রম সুসংগঠিত থাকবে। নজির আহমদ চৌধুরীর কর্মময় জীবন মানুষ সব সময় মনে রাখবেন।
শফিকুর রহমান চৌধুরী ১১ জুন শনিবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়নে মরহুম নজীর আহমদ চৌধুরী স্মৃতি পরিষদ এর উদ্যোগে ভাষা সৈনিক বৃহত্তর সিলেট জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, সিলেট জেলা কৃষক লীগের সভাপতি, সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মরহুম নজির আহমদ চৌধুরীর ২২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মরহুম নজীর আহমদ চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কফিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফতাব আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিতুর যৌথ পরিচালনায় স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ সাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সহ সভাপতি নুরুল ইসলাম পুতুল, জেলা আওয়ামীলীগের সদস্য শহীদুর রহমান শাহীন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক কাউন্সিলর আছমা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বুরহান উদ্দিন, খিজির খান, কয়েছ আহমদ, ইসমাইল হোসেন বাচ্চু, আতিকুর রহমান মাষ্টার, তুহিন চৌধুরী, আব্দুজ জব্বার, আলতাফ হোসেন, লিটন আহমদ চৌধুরী, শেখ কামাল স্মৃতি সংসদের কোষাধ্যক্ষ আব্দুল মালিক মানিক প্রমুখ। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির