editor
প্রকাশিত: 8:58 PM, June 19, 2022
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উদ্যোগে এবং সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেটের সহযোগিতায় সিলেটে বন্যাকবলিত মাছিমপুর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। রোববার (১৯ জুন) এসব খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ। পাশাপাশি বন্যা কবলিত এলাকায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে গ্রাসরুটস সদস্য নিজস্ব অর্থায়নে সংস্থার কার্যালয়ে করোনাকালীন সময়ের মত কমিউনিটি ক্লিনিক চালু করেছে। যেখানে গ্রাসরুটস সদস্যরা স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন।
ত্রাণ বিতরণের দায়িত্বে ছিলেন গ্রাসরুটস এর কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক সাহানা চৌধুরী নয়ন। কিচেন পরিচালনা করেন সেলিনা বেগম সিতারা বেগম, তাহমিনা আক্তার।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর নির্বাহী পরিচালক হিমাংশু মিত্র, জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা, কেন্দ্রীয় সহ সভাপতি নাজনিন আক্তার কনা, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নাদিরা চৌধুরী রুমু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাকেরা সুলতানা জান্নাত, জেলা সহ সভাপতি রুমা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানা, সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক জান্নাতারা মীম পান্না, যুব নেতা বিশু বিক্রম প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট