editor
প্রকাশিত: 10:36 PM, June 22, 2022
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি সিলেট বানভাসি মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে দাড়িয়েছেন। বর্তমান জাপা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে তারই ধারাবাহিকতায় জাতীয় পার্টি হবিগঞ্জ লাখাই রোডে রিচি বাম কান্দিয়ায় বন্যার্তদের সাহাযার্থে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বুধবার (২২ জুন) ত্রান সামগ্রী বিতরণ শেষে দেশবাসীর উদ্দ্যেশে বিদিশা এরশাদ বলেন, দেশের এ আপদকালীন সময়ে বানভাসি মানুষের পাশে দাড়ানোর জন্য আমি একটি শক্তিশালী টিম গঠন করে দিয়েছি। অসহায় বন্যার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য জাপা নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে সাহায্য সহযোগিতা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। এটি চলমান প্রক্রিয়া, সারা দেশের যে সব জায়গায় প্লাবিত হয়েছে ক্রমান্বয়ে ত্রান কার্যক্রম সারা দেশে অব্যহত থাকবে। এ দেশ আমার আপনার-এই কথাটি মাথায় রেখে দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিত্তবান মানুষদেরও পাশে দাড়ানোর জন্য উদাত্ত আহব্বান জানান।
উক্ত ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, জাতীয় পার্টির সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ মহোদয়ের আইন ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান, যুগ্ম মহাসচিব মেজর অবঃ সিকদার আনিসুর রহমান, কর্নেল অবঃ হাবিবুল হাসান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাফিজ মাহবুব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর অবঃ শিবলী মোহাম্মদ সাদিক, পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ, মোঃ গোলাম মুস্তফা পাটোয়ারি, এড.সালেহ চৌধুরী (সিলেট মহানগর সভাপতি), এড. কবীর আহমেদ (সিলেট জেলা সভাপতি), শাহাদাত হোসেন কক্সবাজার ও সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ জাতীয় পার্টির নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সহ সভাপতি লিয়াকত আলী খান, হবিগঞ্জ এর আহ্বায়ক জামাল মিয়া, সদস্য সচিব আব্দুল আহাদ প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট