editor
প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
খুলনায় একটি মাদক মামলায় মাত্র তিন কার্যদিবসে রায় ঘোষণা করেছেন আদালত। দেশের বিচার ব্যবস্থাপনায় এত দ্রুত রায় ঘোষণার ঘটনা এটিই প্রথম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আদালত নং-৪) ড. মো. আতিকুস সামাদ এ রায় ঘোষণা করেন।
রায়ে মামলার একমাত্র আসামি মো. সম্রাটকে (২৬) গাঁজা রাখার অপরাধে ছয় মাস এবং ইয়াবা রাখার অপরাধে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। এ ছাড়া আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত মো. সম্রাট বরিশাল জেলার উজিরপুর থানার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।
জানা গেছে, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর মহানগরীর লবণচোরা থানা এলাকা থেকে মো. সম্রাটকে পুলিশ আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সম্রাটকে আসামি করে লবণচোরা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়। চলতি বছরের ২১ অক্টোবর আদালত চার্জ গঠন করেন। ২২ অক্টোবর ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ২৫ অক্টোবর যুক্তিতর্ক ও আসামি শনাক্ত শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
8 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
3 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
2 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
4 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
7 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
8 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
8 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 6 বুধবার (২৪