editor
প্রকাশিত: 11:55 PM, June 23, 2022
ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার (আইএফএম) নিউইয়র্ক, আমেরিকা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার (আইএফএম) নিউইয়র্ক, আমেরিকা এর সভাপতি নজরুল হক, প্রজেক্ট ডিরেক্টর জাহাঙ্গীর আলম সাইফুল, সাধারণ সম্পাদক মনজুর চৌধুরী জগলুল এর সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড কাউন্সিলর অফিস সম্মুখে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা। এছাড়াও সিলেটের জৈন্তাপুর ও বিশ্বনাথ উপজেলায়ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই এ সংগঠন সুবিধা বঞ্চিত মানুষের জীবন-মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ থেকে দানকৃত অর্থে মৌলভীবাজার জেলা সহ সিলেট বিভাগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে সহযোগিতার হাত প্রসারিত করেছে। প্রবাসীদের পাশাাশি দেশে থাকা বেশ কিছু স্বেচ্ছাসেবী ও সমাজকর্মী সংগঠনের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার প্রতিনিধি সদস্যবৃন্দ আব্দুল মোসাব্বির, আব্দুল মতিন, তাজুল ইসলাম চৌধুরী, চৌধুরী মোহাম্মদ মেরাজ, রুমেল আহমদ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাবিপ্রবির প্রফেসর ডা. আশরাফুর রহমান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, শাবিপ্রবির ডেপুটি রেজিষ্টার মাহবুব ফেরদৌস, সিলেটে সমন্বয় করেন সেলিম আহমদ, মামুন আহমদ, কাসেম আহমদ উজ্জল প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট