editor

প্রকাশিত: 6:22 PM, June 27, 2022

শেখ হাসিনা বাংলার জননী, যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান: হানিফ

শেখ হাসিনা বাংলার জননী, যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান: হানিফ

শেখ হাসিনা বাংলার জননী, যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান: হানিফ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার জননী উল্লেখ করে তিনি যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাধারণ মানুষের কাছে যাননি বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার (২৭ জুন) দুপুরে সুনামগঞ্জের ছাতক পৌরসভার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, সিলেট-সুনামগঞ্জে বন্যার পানিতে যখন মানুষ পানিবন্দী হয়ে যায়, চরম দুর্ভোগ দেখা দেয়। ঠিক তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুক্তভোগীদের দেখতে চলে আসেন। কারণ, তিনি বাংলাদেশের মানুষকে ভালোবাসেন। বাংলাদেশের মানুষের যেকোনো দুর্যোগে শেখ হাসিনা পাশে থাকেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, দলের নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের অনেক দুর্যোগ দেখেছেন। কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে যাননি। ক্ষমতায় থাকতেও যাননি। ক্ষমতা ছাড়াও যাননি।

এ সময় শেখ হাসিনাকে বাংলার জননী আখ্যায়িত করে তিনি বলেন, তিনি দুর্যোগ এলেই বাংলাদেশের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন।

হানিফ আরও বলেন, শেখ হাসিনা আশ্বস্ত করেছেন এই সিলেট-সুনামগঞ্জে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে সবাইকে সহযোগিতা করবেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫-আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ সেবা সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দীন খান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির