editor
প্রকাশিত: 5:27 PM, June 29, 2022
স্মরন কালের ভয়াবহ বন্যার কবলে আক্রান্ত সিলেট শহরের বিভিন্ন ওয়ার্ডে আশ্রয় গ্রহণকারী বানভাসি মানুষের মধ্যে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ জুন) সকাল ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের নরসিংটিলা উন্নয়ন কমিটির কার্যালয় ও আখালিয়া ধানুহাটা এলাকায় দিনব্যাপী যুবলীগ এই কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মখলিছুর রহমান কামরান।
মেডিক্যাল টিমের চিকিৎসা সেবা পরিদর্শন কালে যুবলীগ নেতারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর পক্ষ থেকে সিলেটে ভয়াবহ বন্যার শুরু থেকেই পানি বন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছে সিলেট মহানগর যুবলীগ। তারা আরো বলেন, এ বন্যা নিঃসন্দেহে গরিব ধনী সবার জন্য এক পরীক্ষা। আর এই পরিক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। সরকারের সাধ্যমতো ত্রাণ সাহায্য দিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তারেই ধারাবাহিকতায় মহানগর যুবলীগ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করে যাচ্ছে এবং যেকোনো প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। বন্যা শেষ না হওয়া পর্যন্ত যুবলীগের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংটিলা উন্নয়ন কমিটির সভাপতি মঈনুল হক চৌধুরী। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট