editor
প্রকাশিত: 3:57 PM, June 30, 2022

সিলেটে বসবে ৪১টি কোরবানির পশুর হাট
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এলাকায় ৪১টি পশুর হাট বসার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।
গতকাল বুধবার (২৯ জুন) বিকেলে সিলেট জেলা প্রশাসকের হল রুমে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন ও অস্থায়ী পশুর হাট স্থাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, সিলেট নগরে ৬টি এবং জেলায় ৩৫টি পশুর হাট প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে। এর বাহিরে কোথাও হাট বসার অনুমতি নাই। কোথাও অবৈধভাবে হাট বসলে আমরা ব্যবস্থা নেব।
প্রধানমন্ত্রী বন্যা কবলিত সিলেট জেলার সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন জানিয়ে জেলা প্রশাসক বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসন সংক্রান্ত নির্দেশনা খুব শিগগিরই আসবে।
জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল শাখা সিলেটের উপ-পরিচালক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জ্যোতির্ময় সরকার, র্যাব-৯’র সহকারী পরিচালক সৌমেন মজুমদার, সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান, দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নিরা, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ফারজানা আক্তার মিতু প্রমুখ।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহায় জেলা প্রশাসন ও সিটি করপোরেশন নির্ধারিত পশুর হাটের অনুমতি দিলেও ঈদ ঘনিয়ে আসতেই সড়ক, বিদ্যালয় মাঠ, খোলা স্থানে অবোধে পশুর হাট বসানো হয়। সেসব হাটে বিক্রেতারা গরুর চালান তুলতে না চাইলেও জোর পূর্বক ট্রাক আটকিয়ে গরু নামাতে পাইকারদের বাধ্য করা হয়, বলেন অভিযোগ ওঠে। এবার এসব ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেদিকে নজর দিতে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন নগরবাসীর অনেকে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির