editor
প্রকাশিত: 2:17 PM, July 4, 2022

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলে নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিযনের মুগরাইন হাওরে চাঁই পেতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নিয়া শাহ (৩৫) ও মানিক মিয়া (২৮) নামের দুজন জেলে নিহত হয়েছে। নিহত ওই দুজন জেলের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের পেছনে মুগরাইন হাওটিতে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নৌকাযোগে চাঁই পেতে মাছ ধরার জন্য উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের জেলে নিয়া শাহ (৩৫) ও মানিক মিয়া (২৮) নৌকাযোগে নিজেদের বাড়ির পেছনে মুগরাইন হাওরে যান। ভোর সাড়ে ৫টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয় এবং বিজলী চমকাতে থাকে। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই দুজন জেলে মারা যান। খবর পেয়ে সোমবার সকাল ৭টার দিকে মুগরাইন হাওরে গিয়ে ওই দুজন জেলেকে মৃত অবস্থায় দেখতে পান। পরে ওই দুজনের লাশ উদ্ধার করে তাদের লাশ বাড়িতে নিয়ে আসেন।
ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) জুবায়ের পাশা হিমু বজ্রপাতে এই দুজন জেলের মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,