editor
প্রকাশিত: 5:53 PM, July 5, 2022
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সুনামগঞ্জের ৩টি বন্যাদূর্গত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৪ জুলাই) তাহিপুর উপজেলার বালিয়াজুরী, লামারগাঁও, সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সমিতির নেতৃবৃন্দ। এসময় জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ কেনার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি আবু সাঈদ ভূইয়া, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মাহমুদ সালমী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বাসমাশিস সিলেট অঞ্চলের সভাপতি কবির খান, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহমুদুর রহমান, কেন্দ্রীয় সহ সম্পাদক শওকত হোসেন, কেন্দ্রীয় সদস্য আবু নছর মো. সুফিয়ান, আল ইমরান, বাসমাশিস চট্টগ্রাম অঞ্চলের সেক্রেটারী আফছার উদ্দিন রাজু, ঢাকা অঞ্চলের সেক্রেটারী রমজান আলী, কেন্দ্রীয় সহ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বাসমাশিস সুনামগঞ্জ জেলার সভাতি হাফিজ মশহুদ চৌধুরী, সেক্রেটারী আবুল কালাম আজাদ, সিলেট জেলার সেক্রেটারী বিপ্লব নন্দী।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি আবু সাঈদ ভূইয়া বলেন, আমাদের সবাইকে পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমাদের একটু সহযোগিতা হয়তো তাদের মনে একটু হলেও প্রশান্তি এনে দিতে পারে। এখনও অনেকে পানি বন্দি রয়েছেন। তাদের সবাইকে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাসমাশিস নেতৃবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় অত্যন্ত সুশৃংখলভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় বাসমাশিস সিলেট অঞ্চল ও সুনামগঞ্জ জেলার অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর