editor
প্রকাশিত: 8:21 PM, July 5, 2022

সিলেট মহানগর যুবলীগের ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে সিলেটে স্মরণ কালের ভয়াবহ বন্যায় দূর্গত মানুষের মাঝে ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অব্যাহত রেখেছে সিলেট মহানগর যুবলীগ।
(৫ জুলাই) মঙ্গলবার দুপুর ২টায় হযরত শাহপরান (রঃ) মাজারের পাশ্ববর্তী লালকাটঙ্গী আবাসিক এলাকায় হাজী আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেট মহানগর যুবলীগের চলমান চিকিৎসা সেবা কার্যক্রমের ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ৩৩নং ওয়ার্ডে শতাধিক মানুষের মাঝে সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে বন্যা পরবর্তী মেডিক্যাল ক্যাম্প, প্রয়োজনীয় ঔষধ ও দূর্গত মানুষদের জন্য এম্বুলেন্স সার্ভিস আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে শান্ত দেব এর সভাপতিত্বে ও আব্দুল লতিফ রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার বলেন, সিলেট মহানগর যুবলীগ অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ, খাদ্য সামগ্রী , বিনামূল্যে চিকিৎসাব সেবা সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করে সিলেট মহানগর যুবলীগ মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। জনগণের কল্যাণে সিলেট মহানগর যুবলীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০২০ সালে মহামারি করোনা ভাইরাস শুরুর পর থেকে সিলেট মহানগর যুবলীগ একের পর এক মানবসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জনগণের কল্যাণে আগামীতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য মুরব্বীগন। বিজ্ঞপ্তি
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর