editor
প্রকাশিত: 5:37 PM, July 22, 2022
সেক্টর কমান্ডারস্ ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১ সিলেট বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় ধোপাদিঘীরপাড়স্থ ফোরামের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের বিভাগীয়, জেলা, মহানগর ও নারী কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সহ সভাপতি মিসেস মারিয়ান চৌধুরী মাম্মী, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, মহানগর কমিটির সভাপতি এডভোকেট কিশোর কুমার কর ও সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, বীর মুক্তিযোদ্ধা উমেশ বৈদ্য, নারী কমিটির সভাপতি সামছুন্নাহার মিনু, জান্নাত আরা খান পান্না, সুপ্তা বৈদ্য, আবদুল মালিক পুকন, আবুল কাশেম হেলাল, রওশন আরা, ফারজানা রহমান, মিন্টু বৈদ্য, গুলজার খান, বাহারুল চৌধুরী প্রমুখ।
সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক শীঘ্রই সকল কমিটি পুর্নগঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় “নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ” করার লক্ষ্যে সকল কমিটিতে নতুন প্রজন্মকে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা এবং আগামী এক মাসের মধ্যে সকল কমিটি পুর্নগঠনের সিদ্ধান্ত নেয়া হয়। বিজ্ঞপ্তি
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর