editor
প্রকাশিত: 4:25 PM, August 24, 2022

চলে গেলেন সাবেক ইসি মাহবুব তালুকদার
ডেস্ক রিপোর্ট
সাবেক নির্বাচন কমিশনার (ইসি) ও লেখক মাহবুব তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন তার মেয়ে আইরিন মাহবুব।
তিনি বলেন, সকাল থেকে ভালোই ছিলেন আব্বা। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ১২টার দিকে। দ্রুত ইউনাইটেড হাসপাতাল নিয়ে আসি। এরপর তো ডাক্তাররা অনেক চেষ্টা করলেন। কিন্তু চলেই গেলেন। ১টার দিকে মারা গেছেন। ডাক্তাররা জানিয়েছেন তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল।
মাহবুব তালুকদার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। মাঝে করোনা আক্রান্তও হয়েছিলেন। এরপর থেকে ঘনঘন শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। সম্প্রতি এয়ার আম্বুলেন্সে করে দেশের বাইরেও নিয়ে যাওয়ার কথা ছিল।
কর্মজীবনের শুরুতে তিনি সাংবাদিকতা করেছেন। এরপর শিক্ষকতাও করেছে বিশ্ববিদ্যালয়ে। এরপর মুক্তিযুদ্ধের সময় যোগ দেন মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকারী প্রেস সচিবের দায়িত্বও পালন করেন। কর্মময় জীবনে নানা গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে থেকে অবসরের পর ২০১৭ সালে নিয়োগ পান জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার হিসেবে। গত ফেব্রুয়ারিতে মেয়াদ পূর্তির আগ পর্যন্ত স্বীয় অবস্থানের জন্য তিনি দেশব্যাপী আলোচিত ছিলেন। লেখালেখির জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারও।
১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন মাহবুব তালুকদার। নেত্রকোনা জেলার পূর্বধলায় তার গ্রামের বাড়ি। মৃত্যুকালে তিনি দুই কন্যা ও এক ছেলে রেখে গেছেন।
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের