editor

প্রকাশিত: 6:17 PM, August 27, 2022

জকিগঞ্জে পরিদর্শকের মদদে শিক্ষককে চাঁদাবাজির মামলায় হয়রানির অভিযোগ

জকিগঞ্জে পরিদর্শকের মদদে শিক্ষককে চাঁদাবাজির মামলায় হয়রানির অভিযোগ

জকিগঞ্জে পরিদর্শকের মদদে শিক্ষককে চাঁদাবাজির মামলায় হয়রানির অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সিলেটের জকিগঞ্জ থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুমন চন্দ্র সরকারের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে মদদ ও নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার পশ্চিম কসকনকপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক ফয়জুর রহমান ওরফে আনোয়ার মাস্টারের স্ত্রী মনোয়ারা খানম শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তিনি মিথ্যা চাঁদাবাজি মামলা সুষ্ঠু তদন্ত, ছেলেদের মুক্তি এবং মামলার তদন্তকারী কর্মকর্তা সুমন চন্দ্রকে পরিবর্তনের দাবি জানান।
লিখিত বক্তব্যে মনোয়ারা উল্লেখ করেন, তার স্বামী উপজেলার বিয়াবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। পারিবারিক ও ক্রয় করা জমি আত্মাসাতের উদ্দেশ্যে তার পরিবারকে নানাভাবে হয়রানি করে আসছেন ভাসুর ও তাদের সন্তানরা। ইতোমধ্যে একাধিক মামলা তারা করেছে। সর্বশেষ ২০ আগষ্ট তার ভাসুর মরহুম আব্দুল হকের ছেলে সাহেদুল আলম বাদি হয়ে চাঁদাবাজি, মারধর ও চুরির অভিযোগে তার স্বামী, তিন সন্তান ও এক বর্গা চাষির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা (নং-১১(৮)২২) করেন। এজাহারে সাহেদুল গত ১৭ আগষ্ট রাত ৮টার দিকে তাকে রাস্তায় পেয়ে মারধর ও ৪ লাখ চাঁদা দাবি করার কথা উল্লেখ করেন। অথচ ওইদিন রাতে এ ধরণে কোনো ঘটনাই ঘটেনি। মামলা রেকর্ডের সময় ২০ আগষ্ট রাত ১২টা ১৫ মিনিট এফআইআর নোটে উল্লেখ করা হলেও একই রাত ৩ টার দিকে ঘর থেকে তার ছেলে মামুনুর রশিদ সুহেদ, আমিনুর রশিদ জাহেদ ও হুমায়ুন রশিদ সাদেককে নিয়ে মামলা রেকর্ড করা হয়েছে। এমনকি তাদেরকে আদালতে সোপর্দকালে তদন্ত কর্মকর্তা ফরোয়াডিংয়ে রাত ৩টা ৫০ মিনিটের সময় ছেলেদের ভারতীয় সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তারের বানোয়াট তথ্য উল্লেখ করেন। তদন্ত ছাড়া কিভাবে একজন বয়োবৃদ্ধ শিক্ষক ও তার সন্তানদের আসামি করা হলো, তার সঠিক তদন্ত দাবি করেন মনোয়ারা খানম। তিনি জানান, ভূমি সংক্রান্ত মামলায় পরাজিত হওয়ার পর থেকেই নানাভাবে হয়রানি করছে তাদের স্বজন নামের দুর্জনরা। তাদেরকে নানাভাবে সহায়তা করে আসছেন পরিদর্শক (ইন্সপেক্টর) সুমন চন্দ্র। প্রায় প্রতিদিন প্রতিপক্ষের বাড়িতে গিয়ে অবস্থান করছেন তিনি। এমনকি বিরোধপূর্ণ জায়গা প্রতিপক্ষকে সমঝে দিতে প্রধান ভূমিকা পালন করছেন সরকারি ওই কর্মচারি। মনোয়ারা অভিযোগ করে বলেন, মামলা করানো, প্রতিপক্ষকে অন্যায় ও অবৈধভাবে মদদ দিয়ে আসা ইন্সপেক্টর সুমন চন্দ্র টাকার বিনিময়ে তিনি মামলাটি রেকর্ড করিয়ে নিজেই আবার মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব নিয়েছেন।
মনোয়ারা জানান, তার স্বামীর ৬ ভাইর মধ্যে সাহেদুল আলমের পিতা আব্দুল হক, অপর ভাই আব্দুন নুর ও আব্দুল মতিন ইতোমধ্যে পৃথিবী ছেড়ে চলে গেছেন। অপর ভাইদের মধ্যে বড় ভাই আজিজুর রহমান আমেরিকা এবং তফজ্জুল আলী গ্রামের বাড়িতে থাকেন। গত কয়েক বছর ধরে বিশেষ করে প্রবাসী আজিজুর রহমান তাদের একটি জায়গার মধ্যে স্থাপনা করার প্রস্তাব দেন। রাজি না হওয়ায় শুরু করেন নানা উৎপাত। পারিবারিক ও ক্রয় করা অনেক জায়গা তার ভাই-ভাতিজাদের নিয়ে তিনি দখলের চেষ্টা শুরু করেছেন। এ নিয়ে তাদের সাথে একাধিক স্বত্ব মামলা চলছে। সর্বশেষ ২০২০ সালে তার স্বামী বাদি হয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সিলেটে মামলা (নং-৪৮৩/২০) করেন। মামলার রায় তাদের বিপক্ষে গেলে আরও বেপরোয়া হয়ে উঠেন। মামলার পরও প্রায় প্রতিদিন নানাভাবে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপসহ ভয়ভীতি দেখাচ্ছে প্রতিপক্ষ। আর এতে আইনের রক্ষক হয়ে সুমন চন্দ্র অতি উৎসাহী ভূমিকা নিয়েছেন প্রতিপক্ষকে সহায়তা করতে। চাঁদাবাজি মামলা ছাড়াও গত কয়েক বছরে গাছ কাটা, ধান কাটা, জবরদখল চেষ্টা ও নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে বলে মনোয়ার উল্লেখ করেন। তিনি মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর সুমন চন্দকে পরিবর্তন করে কথিত চাঁদাবাজি মামলার সুষ্ঠু তদন্ত এবং সন্তানদের মুক্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছেলে কাওসার রশিদ রাহাত, আত্মীয় খালেদ আহমদ ও সুহেল আহমদ প্রমুখ। – (সংবাদ সম্মেলন)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির