editor
প্রকাশিত: 8:51 PM, September 17, 2022

ফেঞ্চুগঞ্জে টেকনিক্যাল ইনস্টিটিউট ও জাহানারা সেন্টার উদ্বোধন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জে স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্চ অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট ও জাহানারা সেন্টার (নারীদের জন্য) এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্চ অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশন ও ইসলামিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান স্যার এনাম উল ইসলাম।
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পু’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বাছিত, বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম মানিক, গোলাম সাইফ উদ্দিন আহমদ, দৈনিক সমকালের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি এস এম মামুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ভাইস চেয়ারম্যান শামসুল ইসলাম, আবুস সালাম, হাজী আব্দুল জলিল গ্র্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন জাফরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাজী আব্দুল জলিল গ্র্যান্ড জামে মসজিদের মোয়াজ্জিন ওমর আলী। স্বাগত বক্তব্য দেন স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্চ সেন্টারের ডিরেক্টর নজরুল ইসলাম মিতন।
এর আগে সকাল ১১টায় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের কর্ণধার স্যার এনাম উল ইসলামের কনিষ্ঠ পুত্র ইনকিয়াদ মো. ইতিহাদ ইসলাম।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির