editor
প্রকাশিত: 6:57 PM, September 30, 2022

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
বিশেষ প্রতিনিধি
সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় আজ ভোররাতে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৪ টা ২২ মিনিট ৩৮ সেকেন্ডের সময় এই ভূমিকম্প অনুভূত হয়।
তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নগরের অনেক বাসিন্দা ভূমিকম্প টের পেয়েছেন। তারা জানিয়েছেন, ভোর রাতে ভূমিকম্পের ঝাঁকুনি টের পেয়েছেন। তবে বেশিরভাগ মানুষ ঘুমের ঘরে থাকায় ভূমিকম্প হলেও টের পাননি।
সিলেটের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী ভূমিকম্পের সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাত ৪টা ২২ মিনিট ৩৮ সেকেন্ডের দিকে ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল মিয়ানমার। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্র ছিল ৫ দশমিক ৬। তবে আমাদের এখান পর্যন্ত আসতে ইন্টেনসিটি কমে যায়। ফলে কম অনুভূত হয়েছে।
তিনি বলেন, ঢাকা থেকে এর দূরত্ব ৪৭১ কিলোমিটার পূর্বে। মিয়ানমারের মনিওয়ায় ২৩.গ৬৭ ডিগ্রি দক্ষিণ ও ৯৪ দশমিক ৯২৮ ডিগ্রি পূর্বে।
তবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে রয়টার্স বলছে, ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমারের মনিওয়া থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে, সেখানে এর গভীরতা ছিল ১৪৪ কিলোমিটার।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় ৪টা ২২ মিনিটে মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মওলাইকে ভূমিকম্প হয়েছে। ফলে শুক্রবার ভোরে বাংলাদেশের বিভিন্ন স্থানেও ভূকম্পন অনুভূত হয়।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মিয়ানমারে প্রায়ই ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। এর আগে গত মে মাসে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প মিয়ানমারের ফালাম শহরে আঘাত হানে। বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পার্বত্যাঞ্চলেও এর প্রভাব অনুভূত হয়েছিল।
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: 4 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 4 শুক্রবার (২১