editor
প্রকাশিত: 7:02 PM, September 30, 2022

জকিগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ ২ যুবক আটক
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ থেকে ১০ হাজার ইয়াবার চালানসহ দুই যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার ঈদগাহ বাজার ফায়ার সার্ভিস অফিসের সামনে জকিগঞ্জ থেকে শেওলাগামী সড়কে একটি সিএনজি অটোরিকশায় ইয়াবা পাচারকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জকিগঞ্জ উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে হোন উদ্দিন (৩৩) ও পার্শ্ববর্তী দক্ষিণ ভূইয়াররমোড় গ্রামের আব্দুছ ছালামের ছেলে সিএনজি অটোরিকশা চালক বাবুল আহমদ (২৯)।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার ঈদগাহ বাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ইয়াবার চালান জব্দ করা হয়। মাদকদ্রব্যের (ইয়াবার ট্যাবলেট) চালানটি বিক্রির জন্য উপজেলার কালিগঞ্জ বাজারের দিকে নিয়ে যাচ্ছিলেন তারা। পরে তাদের কোমরে লুঙ্গির ভাঁজ থেকে ৫০টি ছোট নীল রংয়ের প্যাকেটে থাকা ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়। জব্দ ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা।
তাদের নামে মাদকদ্রব্য আইনে থানায় মামলা (১৮(৯)২২) দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির