editor

প্রকাশিত: 2:42 PM, October 2, 2022

নারী এশিয়া কাপ : চ্যাম্পিয়নের মতোই শুরু টাইগ্রেসদের

নারী এশিয়া কাপ : চ্যাম্পিয়নের মতোই শুরু টাইগ্রেসদের

নারী এশিয়া কাপ : চ্যাম্পিয়নের মতোই শুরু টাইগ্রেসদের

অনলাইন ডেস্ক
এশিয়া কাপ ধরে রাখার মিশনে বাংলাদেশ নারী দলের শুরুটা হলো দুর্দান্ত। নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ওপেনার শামিমা সুলতানার বিস্ফোরক ইনিংসে উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারালো টাইগ্রেসরা। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গ্রাউন্ডে থাইল্যান্ডকে মাত্র ৮২ রানে গুঁড়িয়ে দেন সোহেলি-রুমানারা। সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫০ বল হাতে রেখেই জয় বন্দরে পৌঁছায় বাংলাদেশ।
রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৬৯ রান তোলেন শামিমা সুলতানা ও ফারজানা হক। ৮.১ ওভারে শামিমা আউট হলে ভাঙে এই জুটি। ৩০ বলে ১০ বাউন্ডারিতে ৪৯ রান করে জয়ের ভিত গড়ে সাজঘরে ফেরেন এই ওপেনার। বাকি কাজ সম্পন্ন করেন ফারজানা ও নিগার সুলতানা জ্যোতি। ২৯ বলে ২ চার ও ১ ছক্কায় ২৬ রানে অপরাজিত থাকেন ফারজানা। ১১ বলে ১ ছক্কায় অধিনায়ক জ্যোতির সংগ্রহ ১০* রান।
এর আগে বোলিংয়ে দুর্দান্ত শুরু এনে দেন সানজিদা আক্তার মেঘলা। দলীয় ১৩ রানে নান্নাপাট কনচারোয়েনবাইকে আউট করেন তিনি।

১২ বলে ৮ রান করেন এই ওপেনার। দলীয় ১৬ রানে থাই অধিনায়ক নারুয়েমল চাইওয়াই সোহেলি আক্তারের শিকারে পরিণত হন। ৫ বলে ২ রান করেন তিনি। থাইদের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস আসে ফান্নিতা মায়ার ব্যাট থেকে। ২২ বলে ৩ বাউন্ডারিতে ২৬ রান করে সোহেলি আক্তারের বলে আউট হন তিনি। এছাড়া ওপেনার নাথাকান চানথাম ৩৮ বলে ২০, সরনারিন তিপোচ ১৫ বলে ১০ রান এবং রসেনান কানোহ ১২ বলে ১১ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রুমানা আহমেদ। ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। দুটি করে উইকেট পান নাহিদা আক্তার, সানজিদা আক্তার মেঘলা ও সোহেলি আক্তার। একটি উইকেট শিকার সালমা খাতুনের।
ব্যাটিংয়ে ৩০ বলে ৪৯ রান করে এবং ফিল্ডিংয়ে দুই ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন শামিমা সুলতানা। ম্যাচের পর এই ব্যাটার বলেন, ‘আমি আমার স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছি এবং শেষ পর্যন্ত ক্রিজে থাকতে চেয়েছিলাম। আমরা দারুণ বল করেছি। এটা দলীয় পারফরম্যান্স। প্রথমদিকে উইকেট কিছুটা স্লো ছিল। পরে ভালো পেয়েছি।’
টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলের পারফরম্যান্সে খুশি। তিনি বলেন, ‘আমরা যেভাবে বল করেছি, সেটা দুর্দান্ত। পরিকল্পনামাফিক খেলেছি আমরা। বোলিংয়ে তাদের আটকে দিয়ে ব্যাটিংয়ে ভালো করার আত্মবিশ্বাস অর্জন করি।’
১১ ওভার শেষে জয় পেতে ১ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। ১১.৪ ওভারে ছক্কা হাঁকিয়ে জয় তুলে নেন জ্যোতি। এনিয়ে তিনি বলেন, ‘এক রান প্রয়োজন ছিল। আমি চাচ্ছিলাম ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করতে (হাসি)।’
সংক্ষিপ্ত স্কোর
টস: থাইল্যান্ড, ব্যাটিং
থাইল্যান্ড নারী দল: ১৯.৪ ওভারে ৮২ (চানথাম ২০, মায়া ২৬; সালমা ১/১৮, নাহিদা ২/১১, সানজিদা ২/১১, সোহেলি ২/১৮, রুমানা ৩/৯)
বাংলাদেশ নারী দল: ১১.৪ ওভারে ৮৮/১ (শামিমা ৪৯, ফারজানা ২৬*, নিগার ১০*; পুথাওং ১/২৩)
ফল: বাংলাদেশ নারী দল ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শামিমা সুলতানা

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,