editor
প্রকাশিত: 2:46 PM, October 2, 2022

পুরস্কার নিতে এসে লুটিয়ে পড়লেন বাংলাদেশি ওপেনার, যা জানাল বিসিবি
অনলাইন ডেস্ক
মেয়েদের এশিয়াকাপে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ।
শনিবার থাইদের ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নের মতোই খেলেছে বাংলাদেশের মেয়েরা।
এদিন দুর্দান্ত ব্যাট করে ম্যাচসেরা হন বাংলাদেশি ওপেনার শামীমা সুলতানা। ১০ বাউন্ডারিতে ৩০ বলে ৪৯ রান করেন এ ব্যাটার।
কিন্তু ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করতে এসে বিপত্তির মুখে পড়েন তিনি। পুরস্কার নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শামীমা।
তৎক্ষণাৎ দৌড়ে যান বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শামীমার পাশে বসে তার সেবা করেন।
সে যাত্রায় কিছুটা উন্নতি হলেও শামীমার শারীরিক পরিস্থিতি নিয়ে শঙ্কায় ভুগছে দেশের ক্রিকেটমহল।
তবে একদিন পর আজ (রোববার) সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী।
এই ওপেনারের সর্বশেষ অবস্থা জানিয়েছেন তিনি।
গণমাধ্যমকে মনজুর বলেন, ‘ভয়ের কিছু নেই। আসলে শামীমা সুলতানার তেমন কিছু হয়নি। যদি সিরিয়াস কিছু হতো তাহলে এতক্ষণ ফিজিও আমাদের জানাতো। সেদিন কী হয়েছিল সেটা আমাদের এখনো নির্দিষ্ট করে জানায়নি ফিজিও। সেক্ষেত্র মনে হচ্ছে সিরিয়াস কিছু নয়। ’
প্রসঙ্গত, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি থাইল্যান্ড। রোমানাদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮২ রানেই অলআউট হয় থাই মেয়েরা।
জবাবে ব্যাট করতে নেমে ৫০ বল বাকি থাকতেই ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,