editor
প্রকাশিত: 11:26 PM, October 8, 2022

নারী এশিয়া কাপ : ভারতের কাছে বড় হার টাইগ্রেসদের
নিজস্ব প্রতিবেদক
ভারতের কাছে ৫৯ রানে হারলো বাংলাদেশ নারী দল। ১৬০ রানের লক্ষ্যে নেমে পুরো ২০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ১০০ রান তুলতে পেরেছে নিগার সুলতানা জ্যোতিরা। সর্বোচ্চ ৩৬ রান করেছেন জ্যোতি। ওপেনার ফারজানা হকের ব্যাট থেকে এসেছে ৩০ রান। আরেক ওপেনার মুর্শিদা খাতুন করেন ২১ রান। বাকি ব্যাটাররা সবাই ১০-এর নিচে আউট হন। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা ও শেফালি ভার্মা।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করেছে তারা। ওপেনিং জুটিতেই ১২ ওভারে ৯৬ রান তুলে ফেলে ভারত। শেফালি ভার্মাকে বোল্ড করে এ জুটি ভাঙেন রুমানা আহমেদ। ৪৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৫ রান করেন শেফালি।
আরেক ওপেনার স্মৃতি মন্দানার ব্যাট থেকে আসে ৩৮ বলে ৪৭ রান। তিনে নামা জেমিমা রদ্রিগেজ ২৪ বলে ৬ বাউন্ডারিতে ৩৫ রানে অপরাজিত থাকেন।
৩ ওভারে ২৭ রানে ৩ উইকেট নিয়েছেন রুমানা আহমেদ। সালমা খাতুন ৩ ওভারে ১৬ রানে নেন ১ উইকেট। সানজিদা আক্তার মেঘলা কোনো উইকেট না পেলেও ৪ ওভারে দেন মাত্র ২০ রান। তবে ফারিহা তৃষ্ণা, নাহিদা আক্তার ও ঋতু মণি ছিলেন খরুচে। আগের ম্যাচে হ্যাটট্রিক করা তৃষ্ণা এবার ২ ওভারেই ২৫ রান বিলিয়েছেন। ২ ওভারে নাহিদার খরচ ২৬ রান। ঋতু ২ ওভারে দিয়েছেন ২২।
চার ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে বাংলাদেশ দল। এর আগে দিনের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৭২ রানে হারিয়ে বাংলাদেশকে টপকে তিনে উঠে যায় শ্রীলঙ্কা। তাদের সমান ৬ পয়েন্ট নিয়েও রানরেটে এগিয়ে থাকায় দুই নম্বরে পাকিস্তান। চার জয়ে শীর্ষে ভারত।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,