editor
প্রকাশিত: 2:34 PM, October 9, 2022

দুই বাংলাদেশিকে গুলি করে মারলো বিএসএফ
অনলাইন ডেস্ক
এক রাতে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।
শনিবার (৮ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে দর্শনা এবং রাত ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তে এ হত্যাকাণ্ড চালানো হয় বলে দাবি স্থানীয়দের।
চুয়াডাঙ্গা: রাত ১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফের গুলিতে মুনতাজ হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে বিএসএফ।
নিহত মুনতাজ হোসেন ওরফে মোনাজাত দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
নিহতের মেজো ভাই ইন্তাজুল আলী ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম বলেন, রাতে সীমান্তে মহিষ আনতে যান মুনতাজসহ কয়েকজন বাংলাদেশি। রাত ১টার দিকে সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের অপর পাশ থেকে সাত-আট রাউন্ড গুলিব ছোড়ে ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্পের সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুনতাজ। পরে সকালে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, ঘটনাটি শোনার পর আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
সাতক্ষীরা: রাত ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের মেইন পিলার ৯-এর কাছে বিএসএফের গুলিতে মো. আবু হাসান (২৭) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়। গুলিবিদ্ধ অবস্থায় খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মো. আবু হাসান সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কুশখালি গ্রামের মক্তব মোড়ের মো. হায়দার আলীর ছেলে।
নিহতের বাবা কুশখালি গ্রামের হায়দার আলী বলেন, শনিবার (০৮ অক্টোবর) রাত ১০টার দিকে আমার কাছে কিছু টাকা চায় আবু হাসান। টাকা নেই জানালে সে পার্শ্ববর্তী বাজারে চায়ের দোকানে যাচ্ছে বলে চলে যায়। এরপর রাতে সে আর বাড়ি ফেরেনি। খৈতলা সীমান্তের শূন্য রেখায় ভারতীয় দুবলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা হাসানকে গুলি করে ফেলে রেখে গেছে বলে রোববার ভোর ৫টার দিকে মোবাইল ফোনে খবর পাই। স্থানীয়রা হাসানকে উদ্ধার করে সকাল ৬টা ১০ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকের পরামর্শে তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে ডুমুরিয়া নামক স্থানে সকাল ৭টা ২০ মিনিটে হাসানের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য খুলনা সার্জিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে নিহত হাসানের শ্বশুর সদর উপজেলার ঘোনা মোল্যাপাড়া গ্রামের সাইফুল ইসলাম জানান, আবু হাসান ভারতীয় চোরাই পণ্য আনা নেওয়ার জন্য পাসিং ম্যান হিসেব কাজ করতেন। তার নামে পাঁচটি মাদকের মামলাও রয়েছে। এক সপ্তাহ আগে তাকে পুলিশ ধরার পর ছেড়েও দেয়। শনিবার রাতে হাসান ভারতীয় পণ্য বাংলাদেশে আনতে খৈতলা সীমান্তে অবস্থান করছিলেন। এসময় ভারতের দুবলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম জানান, হাসানের পেটের ডান দিকে গুলি লেগেছিল।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ জানান, সীমান্তে গুলিবিদ্ধ হয়ে হাসানের মৃত্যুর ব্যাপারে বিএসএফের কাছে জানতে চাইলে তারা অস্বীকার করেছে। তবে এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে একটি পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। পতাকা বৈঠক কালিয়ানি সীমান্তের শূন্য রেখায় অনুষ্ঠিত হবে।
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের