editor

প্রকাশিত: 10:18 PM, October 11, 2022

ভাইয়ের মামলা-হয়রানির শিকার গোয়াইনঘাটের একটি পরিবার

ভাইয়ের মামলা-হয়রানির শিকার গোয়াইনঘাটের একটি পরিবার

ভাইয়ের মামলা-হয়রানির শিকার গোয়াইনঘাটের একটি পরিবার

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আপন ভাইয়ের অন্যায় আচরণ, মামলা-হয়রানিতে অসহায় হয়ে পড়েছে গোয়াইনঘাট উপজেলার বার্কিপুর গ্রামের একটি পরিবার। এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেও সাহস পাচ্ছে না তারা। পরিবারটি এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।
মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেন উপজেলার বার্কিপুর গ্রামের আব্দুল লতিব আলীর পুত্র মো. তাজ উদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমার ভাই মখলিস নিজের অপকর্ম ঢাকতে এবং ভাইদের সহায়-সম্পত্তি দখলে নিতে নানা নাটক সাজাচ্ছে। তার সন্তান সম্ভবা দ্বিতীয় স্ত্রীকে মারধর করে সন্তান নষ্ট করার মিথ্যা অভিযোগ এনে আমাকে ও আমার পরিবারের সদস্যদের আসামি করে নারী নির্যাতন মামলা দায়ের করেছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’
তিনি বলেন, ‘মদ্যপ অবস্থায় ধারালো দা দিয়ে নিজ ঘরের টিনের বেড়া কেটে নাটক সাজিয়ে এখন সে আমাদের ওপর এসবের দায় চাপানোর চেষ্টা করছে। তার ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আমাদের ওপর চাপিয়েছে।’
মখলিস একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে বাড়িতে পুলিশ এনে ভয়ভীতি প্রদর্শন ও ঘরবাড়িতে লুটতরাজ চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘ভয়ভীতির মিথ্যা অভিযোগ এনে আদালতে আরও একটি মামলা দায়ের করেছে মখলিস। এ মামলায় তিন ভাই ও আমার দুই ছেলেকে আসামি করেছে।’
অসহায় তাজ উদ্দিন বলেন, ‘আমাদের ছোট ভাই মখলিসকে প্রথম যখন বিদেশে পাঠাই তখন দুই বিঘা জমি ও তিনটি মহিষ বিক্রি করেছি। এর সাথে নগদ আরও কিছু টাকা জোগাড় করে তাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করেছিলাম। অথচ, পাড়ি দিয়েই সে আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে। বিষয়টি তখনই আমাদের পরিবারের সদস্যদের পীড়া দিয়েছিল।’
তিনি বলেন, ‘বিদেশে থাকাকালীন আমাদের ভাই একটি মেয়ের সাথে সম্পর্কে জড়ায়। মোবাইল ফোনের মাধ্যমে ওই মেয়ের সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল। চার বছর পর দেশে ফিরে এসে ওই মেয়েকেই বিয়ে করে। বিয়েতে সাত ভরি স্বর্ণালঙ্কার প্রদান করে। কিন্তু পরিবারের সদস্যদের দিকে সে একবারও ফিরে তাকায়নি। বরং নিজের নামে লুকিয়ে বেশকিছু জায়গা-জমি কিনেছে।’
মখলিসের অধপতনের কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, ‘সে একপর্যায়ে জুয়া খেলায় জড়িয়ে পড়ে। বিপথগামী হয়ে একের পর এক জমি বিক্রি করে জুয়া খেলা চালিয়ে যায়। মাদকদ্রব্য গ্রহণেও অভ্যস্ত হয়ে পড়ে। আর এসব করে সে নিজেকে ধ্বংস করে। এক সময় প্রথম স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যায়।’
তিনি আরও বলেন, ‘এক সময় মখলিস গোয়াইনঘাট থানার দারোগা মিজান হত্যা মামলায় জড়িয়ে পড়ে পলাতক হয়ে যায়। এ মামলা থেকে বাঁচতে রাতের আঁধারে কাউকে না জনিয়ে পাশের গ্রামের জলাল উদ্দিনের কাছে চার বিঘা, আমাদের গ্রামের রমজান মিয়ার কাছে এক বিঘা ও আলা উদ্দিনের কাছে এক বিঘা জমি বন্ধক দেয়। যা পরিবারের লোকজনকে আরও নিঃস্ব করে। একপর্যায়ে সে দুবাই পালিয়ে যায় এবং একাধারে ১১ বছর সেখানে ছিল।’
তিনি আরও বলেন, ‘এগারো বছর নিরাপদে বিদেশে থাকার পর মখলিস দেশে ফিরে আবারও আামদের প্রতি জুলুম শুরু করে। অবশিষ্ট সহায়-সম্পত্তি দখল করে নিতে মরিয়ে হয়ে উঠে। ফেরার পর আমরা ভাই-বোনেরা জমি বন্ধকের বিষয়ে জানতে চাইলে সে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে। এক বিঘা জমি বিক্রি করেছিল সেটিও এখন অস্বীকার করছে।’
তাজ উদ্দিন বলেন, ‘দেশে ফিরে ভাইদের তৈরি করা বৃক্ষ বাগান একা ভোগ করতে মরিয়া হয়ে উঠে সে। তাতে বাধা দেওয়ায় আরও বেপরোয়া হয়ে উঠে। সে এলাকার মুরব্বিদেরও পরোয়া করে না। জায়গা-জমি বন্ধক, বিক্রি ও বাগান দখলের বিষয়ে আমরা এলাকার মুরব্বিদের অবগত করি। তারা এ বিষয়ে কথা বলতে মখলিসকে ডাকেন। কিন্তু সে উপস্থিত হতে অস্বীকৃতি জানায়।’ তিনি বলেন, ‘তার অত্যাচার নির্যাতনে অসহায় পড়েছি। এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেও সাহস পাচ্ছি না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি মখলিসের অন্যায়-অপকর্মের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে শাস্তির আওতায় আনবেন।’ (সংবাদ সম্মেলন)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে