editor
প্রকাশিত: 11:41 PM, October 11, 2022

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের স্বপ্ন
নিজস্ব প্রতিবেদক
একদিকে স্বাগতিক হওয়ার রোমাঞ্চ। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামার আত্মবিশ্বাস।
নারী এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশ ভালো কিছু করবে- প্রত্যাশা ছিল এমন। কিন্তু সময় আর পরিস্থিতির বদলে বাংলাদেশ দেখল নির্মম বাস্তবতা।
মাঠের পারফরম্যান্সেও প্রমাণ করতে পারলো না নিজেদের। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। এই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে নিশ্চিত হয়েছে টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বিদায়।
নারী এশিয়া কাপে পাঁচ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ দল। অন্যদিকে ছয় ম্যাচের সবগুলো খেলে থাইল্যান্ডের পয়েন্ট ৬। আমিরাতের বিপক্ষে টাইগ্রেসরা জিতলে নেট রান রেটের হিসাব আসতো না।
টাইগ্রেসরা মূলত পিছিয়ে পড়েছে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর। বৃষ্টি আইনে ৭ ওভারে ৪১ রানের লক্ষ্য পেয়েও ৭ উইকেটে ৩৭ রানের বেশি তুলতে পারেনি। এর আগে হেরেছে ভারত ও পাকিস্তানের কাছে।
বর্তমানে ৬ ম্যাচ খেলে থাইল্যান্ডের পয়েন্ট ৬, রান রেট -০.৯৪৯। অন্যদিকে ৫ ম্যাচে ৪ পয়েন্ট বাংলাদেশের, রান রেট +০.৪২৩।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,