editor
প্রকাশিত: 3:54 PM, October 27, 2022

বিএনপির সমাবেশ: রংপুরেও ধর্মঘট ডাকলো মোটর মালিক সমিতি
অনলাইন ডেস্ক
বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে ময়মনসিংহ, খুলনার পর রংপুরেও পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা মোটর মালিক সমিতি। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার রাত পর্যন্ত চলবে এ ধর্মঘট। রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন বন্ধ অন্যান্য দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে মোটর মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে।
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ সফল করতে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন রংপুরের নেতাকর্মীরা। জেলা ও উপজেলা পর্যায়েও প্রস্তুতি সভাসহ সমাবেশে উপস্থিতি বাড়াতে প্রচারপত্র বিতরণ, জনসংযোগ, পথসভা করছেন নেতাকর্মীরা।
গত ৮ অক্টোবর চট্টগ্রামের সমাবেশটি নির্বিঘ্নে হলেও ১৫ই অক্টোবর ময়মনসিংহ ও ২২শে অক্টোবর খুলনার বিভাগীয় গণসমাবেশের আগেও সেখানকার পরিবহন মালিক ও শ্রমিকরা বাস ধর্মঘটের ডাক দেন। এতে দু’দিন ধরে বাস বন্ধ থাকায় গণসমাবেশমুখী নেতাকর্মীদের পাশাপাশি চাকরিজীবী, চাকরিপ্রার্থী এবং সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়।
এদিকে আগামী ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় গণসমাবেশ ডেকেছে দলটি। কিন্তু বুধবার (২৬ অক্টোবর) দুপুরে ধর্মঘটের ডাক দিয়েছে বরিশাল জেলা বাস মালিক সমিতি।
মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর বাস ধর্মঘটের ডাক দিয়েছে বরিশাল জেলা বাস মালিক সমিতি।
আগামী ৪ নভেম্বর থেকে বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সব বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের সমাবেশে লোকসমাগম ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে সরকার। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, বিএনপির অতীতের নানা কর্মসূচিতে বাসে আগুন ও ভাঙচুরের ভয়ে মালিকরা বাস বন্ধ রাখছে, এতে সরকারের হাত নেই।
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের