editor
প্রকাশিত: 12:46 PM, November 3, 2022
স্পোর্টস ডেস্ক:: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকেই ঘটছে নানা অঘটন। খেলা শেষ তবু যেন শেষ নয়; টিকে আছে আশা। সেটি বাংলাদেশ ক্রিকেট দলের সেমিফাইনালে যাওয়ার।
বুধবার ভারতের কাছে বৃষ্টি আইনে ৫ রানে হেরেছেন সাকিবরা। ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে। তবু যতটুকু আশা আছে, সেটি হচ্ছে—
সমীকরণ:
যদি আগামী ৩ ও ৬ নভেম্বর পাকিস্তান ও নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যায়, তখন প্রোটিয়াদের পয়েন্ট থাকবে ৫। বাংলাদেশ যদি ৬ নভেম্বর পাকিস্তানকে হারাতে পারে, তা হলে ৬ পয়েন্ট নিয়ে সেমির টিকিট পেয়ে যাবে সাকিবের দল।
যদি প্রোটিয়ারা একটি অথবা উভয় ম্যাচে জিতে যায়, তখন আগামী ৬ নভেম্বর ভারত-জিম্বাবুয়ে ম্যাচে জিম্বাবুয়ের জয়ের দিকে চেয়ে থাকতে হবে। তখন ভারতের পয়েন্ট থাকবে ৬। বাংলাদেশ যদি ৬ নভেম্বর পাকিস্তানকে বড় রানের ব্যবধানে হারাতে পারে, তা হলে ৬ পয়েন্ট এবং বেশি রানরেট নিয়ে বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে। তখন বাদ পড়বে ভারত।
তবে সমীকরণ যাই হোক, আগামী ৬ নভেম্বর বাংলাদেশকে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে জিততে হবে। শুধু জয় নয়, রানরেটের কথাও সাকিবদের মাথায় রেখে বড় রানের ব্যবধানে জয় পেতে হবে। তবে দক্ষিণ আফ্রিকা যে কোনো ম্যাচে এবং ভারত জিম্বাবুয়ের বিপক্ষে জিতে গেলে কোনো সমীকরণ ছাড়াই সেমিতে যাবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
বর্তমানে ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে ভারত (রানরেট +০.৭৪৬), ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা (রানরেট +২.৭৭২) এবং ৪ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে বাংলাদেশ (রানরেট -১.২৮২)।
ডিএসএস/৩ নভেম্বর/ পিভি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,