editor
প্রকাশিত: 10:59 PM, November 4, 2022
ডিএসএস ডেস্ক:: কক্সবাজারের উখিয়ার থাইংখালীতে একটি গ্রামের সহস্রাধিক পরিবারের প্রায় ৬ হাজার লোক রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। চরম নিরাপত্তাহীতায় শিক্ষার্থীরা যাচ্ছে না স্কুল ও মাদরাসায়।
স্থানীয়রা জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠায় নানাভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দীন চৌধুরী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতর ও পার্শ্ববর্তী লোকজন ভীতসন্ত্রস্ত অবস্থায় জীবন কাটাচ্ছেন। মাদক, সন্ত্রাস, খুন ও অপহরণ এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। স্কুল, মাদরাসায় যাতায়াত বন্ধ করে দিয়েছে অনেক শিক্ষার্থী। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে রয়েছেন চরম উৎকণ্ঠায়।
মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে ও বাইরে গড়ে উঠেছে অর্ধশতাধিক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। প্রায়ই তুচ্ছ ঘটনায় ঘটছে গোলাগুলি ও খুনাখুনির ঘটনা। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে ১৮ মাঝিসহ ১২৩ জন খুন হয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, রোহিঙ্গাদের সঙ্গে মিলে মিশে স্থানীয় কিছু সন্ত্রাসী আরো বেপরোয়া হয়ে উঠেছে। এতে করে এলাকায় অপরাধ বেড়েই চলছে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি সৈয়দ হারুনর রশীদ জানান, রোহিঙ্গাদের চলাচল আরো নিয়ন্ত্রণে নিতে চায় আইনশৃঙ্খলা বাহিনী। এ জন্য সংশ্লিষ্ট প্রশাসন অপরাধ দমনে কঠোর নীতি অনুসরণ করছে। খুন, সন্ত্রাস ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন অব্যাহত থাকবে।
ডিএসএস/৪ নভেম্বর/পিভি
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের