editor
প্রকাশিত: 1:58 PM, November 6, 2022

বাংলাদেশের বিদায়
অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকা হারায় কপাল খুলে গিয়েছিল বাংলাদেশের। সুপার টুয়েলভের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হতো টাইগারদের। তবে সেই সমীকরণ মেলাতে পারেনি সাকিব আল হাসানের দল। পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
আজ অ্যাডিলেডে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৭ রান তোলে বাংলাদেশ। জবাবে ৫ উইকেটে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান।
সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৫৭ রান তোলে পাকিস্তান। অধিনায়ক বাবর ৩৩ বলে ২৫ রান করেন। মোহাম্মদ রিজওয়ানের সংগ্রহ ৩২ রান। এছাড়া মোহাম্মদ হারিস ৩১ রান করেন। অপরাজিত ২৪ রানের ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন শান মাসুদ।
বাংলাদেশের নাসুম আহমেদ ৪ ওভারে ১৪ রান দিয়ে ১টি উইকেট নেন। একটি করে উইকেট পান সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেনও।
বাংলাদেশকে ১২৭ রানে আটকে দিলো পাকিস্তান জিতলেই সেমিফাইনাল, হারলে বাদ।
কঠিন সমীকরণ মেলানোর ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে জুতসই সংগ্রহ পেলো না টাইগাররা। ৮ উইকেটে ১২৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ৪৮ বলে ৭ বাউন্ডারিতে ৫৪ রান করেন তিনি। সৌম্য সরকারের সংগ্রহ ২০ রান। ২৪ রানে অপরাজিত ছিলেন আফিফ হোসেন। লিটন দাসও (১০) সুবিধা করতে পারেননি। বাকিদের কেউ দুই অঙ্কের কোঠা ছুঁতে পারেননি।
পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন। দুটি উইকেট পান শাদাব খান।
ফিফটি হাঁকিয়ে ফিরলেন শান্ত
দুর্দান্ত শুরুর পর ১১ থেকে ১৪ এই ৪ ওভারের মধ্যে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নেমেছে। ৩ টাইগার ব্যাটার উইকেট হারিয়েছেন। সৌম্য-সাকিবের পর সাজঘরে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। ১৪তম ওভারের দ্বিতীয় বলে ইফতেখার আহমেদের বলে বোল্ড হওয়ার আগে ফিফটি হাঁকান টাইগার ওপেনার। ৪৮ বলে ৭ বাউন্ডারিতে ৫৪ রান করেন তিনি।
গোল্ডেন ডাক সাকিবের
১১তম ওভারের চতুর্থ বলে শাদাব খানকে রিভার্স সুইপ খেলতে গিয়ে শান মাসুদের তালুবন্দি হন সৌম্য সরকার। ১৭ বলে ১ চার ও ১ ছক্কায় ২০ রানে ফেরেন তিনি। পরের বলেই সাকিব আল হাসানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শাদাব খান। রিভিউ নিয়েও গোল্ডেন ডাক ঠেকাতে পারেননি টাইগার অধিনায়ক।
১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৩ রান।
শান্ত-সৌম্যর ব্যাটিংয়ে ৫০ পার বাংলাদেশের
দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৮ বলে ১ ছক্কায় ১০ রান নিয়ে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। এরপর সৌম্য সরকারকে নিয়ে ইনিংস লম্বা করছেন নাজমুল হোসেন শান্ত। ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৬ রান। ৩১ বলে ৫ চারে ৩৬* রান শান্তর। আর ৯ বলে ৯* রান নিয়ে লড়ছেন সৌম্য।
সেমি নিশ্চিত করার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা হারায় কপাল খুলে গেছে বাংলাদেশের। সুপার টুয়েলভের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনালে যাবে টাইগাররা। আর টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
৫ ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫। এক ম্যাচ হাতে রেখে শেষ চারের টিকিট পাওয়া ভারতের পয়েন্ট ৬। বাংলাদেশ ও পাকিস্তানের সমান ৪ পয়েন্ট করে। অর্থাৎ, পাকিস্তানকে হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাবে বাংলাদেশ।
আগের ম্যাচের একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন সৌম্য সরকার। সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ ও পেসার ইবাদত হোসেন। আগের ম্যাচের দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের এই ম্যাচে সুযোগ হয়নি।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।
পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ, মোহাম্মদ হারিস, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাঈম শাহ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,