editor

প্রকাশিত: 2:59 PM, November 7, 2022

বিনিয়োগের অনুকূল পরিবেশের জন্য বাংলাদেশ একটি আদর্শ স্থান

বিনিয়োগের অনুকূল পরিবেশের জন্য বাংলাদেশ একটি আদর্শ স্থান

ডিএসএস ডেস্ক:: বাংলাদেশ তিন বিলিয়ন ভোক্তার বাজারের কেন্দ্র হতে পারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ তিন বিলিয়নেরও বেশি ভোক্তার একটি বড় বাজারের কেন্দ্র হতে পারে।

তিনি বলেন, এর নিজস্ব বাজার রয়েছে ১৬ কোটি ৫০ লাখ মানুষের। এর পূর্বে আধাবিলিয়ন এবং উত্তরে এক বিলিয়নের বেশি বাজার রয়েছে। এছাড়া পশ্চিমে এক বিলিয়ন ভোক্তার বাজার রয়েছে।

রোববার (৬ নভেম্বর) শেষ হওয়া তৃতীয় ওয়ার্ল্ড মার্কেটিং সামিট-২০২২-এ প্রধানমন্ত্রীর একটি পূর্ব-ধারণকৃত ভাষণ প্রচারিত হয়। ভাষণে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশের জন্য বাংলাদেশ একটি আদর্শ স্থান হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, যেখানে সব সুযোগ-সুবিধা রয়েছে। বিশ্বের অনেক বিখ্যাত কোম্পানি এই অঞ্চলগুলোতে তাদের কারখানা স্থাপন করছে।

তিনি বলেন, এছাড়া বাংলাদেশ দেশের অভ্যন্তরে এবং আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ উন্নত করছে। এই বছরের জুনে আমরা দেশের দীর্ঘতম সেতু ‘পদ্মা সেতু’ উদ্বোধন করেছি যা দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১৯টি জেলাকে সরাসরি রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিপণন এমন একটি শৃঙ্খলা যা কর্মসংস্থান সৃষ্টি এবং পণ্য সহজলভ্য করার ক্ষেত্রে বিশ্ব পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, শীর্ষ সম্মেলনের আলোচনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব গঠনে সহায়তা করবে।

তিনি ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২২-এর প্রেসিডেন্ট অধ্যাপক ফিলিপ কটলারকে সামিটে তাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান। শেখ হাসিনা স্মরণ করে বলেন, তিনি ২০১২ সালে ঢাকায় অনুষ্ঠিত প্রথম বিশ্ব বিপণন সামিটের উদ্বোধন করেছিলেন।

তিনি বলেন, আমি আশা করি তৃতীয় শীর্ষ সম্মেলন কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তী নিষেধাজ্ঞা এবং পাল্টা নিষেধাজ্ঞার পরে বিপণনের ক্ষেত্রে চলমান চ্যালেঞ্জগুলোর ওপর দৃষ্টিপাত করবে।

শেখ হাসিনা বলেন, এ বছরের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ‘স্থায়িত্বের লক্ষ্য পূরণে বিপণনে পরিবর্তন’ আমি মনে করি, যথাযথভাবে নির্বাচিত হয়েছে।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তী নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার ফলে বিশ্বজুড়ে পণ্যের বাজার অস্থির করে তুলেছে। খাদ্য এবং তেলের দাম বেড়ে কল্পনার বাইরে চলে গেছে এবং সরবরাহ চেইন ব্যাহত হয়েছে। এর ফলে আমাদের মতো আমদানিনির্ভর দেশগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটাতে কঠিন কাজের সম্মুখীন হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, এর পাশাপাশি মুদ্রার মান পড়ে যাওয়া, উচ্চমূল্যস্ফীতি এবং অর্থনৈতিক স্থবিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি। গত ১৪ বছরে বাংলাদেশ আর্থসামাজিক খাতে আকর্ষণীয় অগ্রগতি করেছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা এখন খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। শতভাগ পরিবারকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে। কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত স্বাস্থ্যসেবা সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। মাথাপিছু আয় ২০০৬ সালে মাত্র ৫৪০ মার্কিন ডলার থেকে বেড়ে ২,৮২৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে দারিদ্র্যের হার ৪১ শতাংশের বেশির পর্যায় থেকে ২০.৫ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস থেকে স্নাতক হওয়ার যোগ্যতা অর্জন করেছে।

শেখ হাসিনা বলেন, জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রেখে বাংলাদেশ কোভিড-১৯ মহামারি মোকাবিলা করেছে।

তিনি আরও বলেন, নিক্কেই কোভিড-১৯ পুনরুদ্ধার সূচকে ১২১টি দেশের মধ্যে বাংলাদেশ ৫ম স্থানে রয়েছে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দেশটি শীর্ষস্থান অর্জন করেছে। প্রায় সব যোগ্য ব্যক্তিকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে।

এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ শীর্ষস্থানীয় দেশ উল্লেখ করে তিনি বলেন, কিন্তু কয়েক বছর ধরে আমরা যে অর্জন করেছি মহামারি এবং যুদ্ধের প্রভাব তা গ্রাস করে ফেলছে। মানবতাকে বিপর্যয়কর পরিণতি থেকে রক্ষার স্বার্থে বিশ্বকে অবিলম্বে চলমান সংকটের সমাধান করতে হবে বলে মত দেন তিনি।

 

ডিএসএস/৭ নভেম্বর/পিভি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট