editor
প্রকাশিত: 9:27 PM, November 8, 2022
স্পোর্টস ডেস্ক:: সবার আগে কাতারে পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল দল। তবে এরই মধ্যে এক দুঃসংবাদ দেখা দিয়েছে আর্জেন্টিনা শিবিরে। হঠাৎ করেই গোড়ালির মাংশপেশির শিরায় (অ্যাকিলিস টেন্ডন) টান লেগে ইনজুরিতে পড়েছেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। গত রোববার পিএসজির হয়ে মাঠে নামেননি তিনি।
বিশ্বকাপের আর মাত্র দুই সপ্তাহেরও কম সময় বাকি। এমন সময় মেসির ইনজুরিতে পড়ায় দেখা দিয়েছে শঙ্কা। এটিই এখন সবচেয়ে বেশি উদিত হচ্ছে। বিশ্বকাপে কি খেলতে পারবেন সময়ের সেরা এই ফুটবলার?
এরই মধ্যে আবার ৩৫ বছর বয়সী মেসি জানিয়েও দিয়েছেন এটাই তার শেষ বিশ্বকাপ।
কাতারে সৌদি আরবের বিপক্ষে ২২ নভেম্বর যখন প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা, তখন সেটা হয়ে যাবে মেসির জন্য পঞ্চম বিশ্বকাপ আসর। কিন্তু ইনজুরি তাকে যেভাবে ঘিরে ধরলো তাতে প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন কিনা বিশ্বসেরা এই তারকা ফুটবলার- তা নিয়েই সংশয় তৈরি হয়েছে।
তবে পিএসজির ওয়েবসাইটে প্রকাশ হওয়া এক বিবৃতিতে আশার আলো দেখছেন আর্জেন্টাইন সমর্থকরা। সেখানে বলা হয়েছে, মেসির অ্যাকিলিস টেন্ডন হালকা স্ফীত দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহেই অনুশীলনে নামতে পারবেন তিনি।
বিশ্বকাপের মতো একটি টুর্নামেন্টের আগে ফুটবলারদের এখন সবচেয়ে বড় ভয়- ইনজুরি। কোনো কারণে ইনজুরিতে পড়লে আর বিশ্বকাপই খেলা হবে না। এরই মধ্যে ফ্রান্স তাদের সেরা দুই ফুটবলারকে হারিয়েছে। এনগোলা কন্তে এবং পল পগবা ইনজুরির কারণে ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। ব্রাজিল স্কোয়াড ঘোষণার আগেই ছিটকে যান কৌতিনহো।
সুতরাং, মেসির এই ইনজুরি আর্জেন্টিনা সমর্থকদের মনে শঙ্কার বীজ বপন করেছে বৈকি! পিএসজির শুধু মেসিই নয় কেইলর নাভাস, প্রেসনেল কিম্বাপ্পে এবং ফ্যাবিয়ান রুইজও ইনজুরিতে পড়ে গত রোববারের ম্যাচ খেলতে পারেননি।
পিএসজি কোচ ক্রিস্টোফে গ্যালতিয়ের আশা করছেন, ১৩ নভেম্বর বিশ্বকাপের আগে শেষ ম্যাচে অক্সিয়েরের বিপক্ষে মাঠে নামতে পারবেন মেসি।
ডিএসএস/৮ নভেম্বর/পিভি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,