editor
প্রকাশিত: 3:23 PM, November 27, 2022

নেইমারকে নিয়ে স্বস্তির খবর পেল ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
জয় দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হলেও নেইমারের চোট দুশ্চিন্তায় ফেলেছিল দলকে। আর তার পরবর্তী অবস্থা জানতে অপেক্ষা করতে হতো ২৪-৪৮ ঘণ্টা।
৪৮ ঘন্টার পর্যবেক্ষনের পর ব্রাজিল শিবিরকে স্বস্তির সংবাদই দিয়েছেন দলের চিকিৎসকরা। সংবাদ মাধ্যম এল গ্লোবোর তথ্যমতে, ব্রাজিল দলের চিকিৎসকরা জানিয়েছেন দ্রুতই মাঠে ফিরতে পারবেন ব্রাজিলে ফুটবল দলের পোস্টার বয় নেইমার।
বৃহস্পতিবার কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
খেলায় গোল করতে না পারলেও দলটির এমন জয়ে বড় ভূমিকা রেখেছেন নেইমার। আর এ কারণে সার্বিয়া ম্যাচে ৯ বার ফাউলের শিকার হন ব্রাজিলের এই মহাতারকা।
কিন্তু ম্যাচের ১০ মিনিট বাকি থাকতেই ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। ২-০ গোলের দারুণ জয়ের দিনেও যা বড় দুশ্চিন্তায়ই ফেলে দিয়েছিল ব্রাজিল কোচ তিতেকে।
সুস্থ হলেও আগামী ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে নেইমারকে মাঠে নামাবেন না ব্রাজিল কোচ তিতে। এই ম্যাচে জয় পেলে ব্রাজিলের শেষ ১৬ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। পরিস্থিতি বিচারে পরের ম্যাচেও বিশ্রাম দেওয়া হতে পারে তাকে। শেষ ১৬’র ম্যাচেই মাঠে নামতে পারেন নেইমার।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,