editor

প্রকাশিত: 11:07 AM, December 1, 2022

শুরু হলো বিজয়ের মাস ‘ডিসেম্বর’

শুরু হলো বিজয়ের মাস ‘ডিসেম্বর’

শুরু হলো বিজয়ের মাস 'ডিসেম্বর'

ডেস্ক রিপোর্ট
শুরু হলো বিজয়ের মাস, ডিসেম্বর। দীর্ঘ তেইশ বছরের শোষণ থেকে বাঙ্গালী জাতিকে বাঁচাতে একাত্তরের ৭ই মার্চ মুক্তি সংগ্রামের ডাক দেন বাঙ্গালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর ডাকে স্বাধীনতার যুদ্ধে ঝাপিয়ে পড়ে সর্বস্তরের মানুষ।

নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের ভেতর দিয়ে পাকিস্তানের শোষণ-বঞ্চণার উপনিবেশ থেকে এই মাসেই বিজয় লাভ করে সাড়ে সাত কোটি বাঙালী। পায় নিজেদের একটি স্বতন্ত্র ভূ-খন্ড, একটি স্বাধীন দেশ ‘বাংলাদেশ’। বিজয়ের ৫০ বছর পেরিয়ে স্বদেশভুমি আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

বাঙালীর হৃদয়ে বিজয়ের বৈজয়ন্তী উড়িয়ে আসে ডিসেম্বর মাস। মাসটি যেমন গৌরবের, মহাআনন্দের একই সাথে স্বজন হারানোর শোকেরও বটে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু মুক্তিবাহিনী ও হানাদার বাহিনীর মধ্যে লড়াই ছিলো না। ছাপান্ন হাজার বর্গমাইলের এই যুদ্ধে অংশ নিয়েছিলো আপামর জনতা। সেই জনযুদ্ধে আলোড়ন উঠেছিলো সারা বিশ্বে।

১৯৫২ এর ভাষা আন্দোলনের পথধরে বাঙালির স্বাধিকারের আন্দোলন ধাপে ধাপে নানা সংগ্রামের ভিতর দিয়েই রচিত হয় স্বাধীনতার পথ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা আন্দোলনের মধ্যদিয়ে সেই আন্দোলনের শীর্ষ নেতৃত্বে পরিণত হন এবং তাঁর আহ্বান ও নির্দেশে গোটা জাতি চূড়ান্ত স্বাধীনতার জন্যে জীবন-পণ লড়াইয়ে নামে।

ন’মাস চলে পাকিস্তানি বাহিনীর এই গণহত্যা, ধর্ষন, লুট, অগ্নিসংযোগ, সম্পত্তি দখলের জঘন্য অপরাধ। এক-কোটি লোক দেশান্তরী হতে বাধ্যহয়। একাত্তরের ২৫শে মার্চ থেকে মুক্তিযুদ্ধ শুরু হলেও চূড়ান্তবিজয় অর্জিত হয় ১৬ই ডিসেম্বর। হানাদার পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার-আলবদর-আলশামস সদস্যরাও পরাজয় এড়াতে মেতে ওঠে বাঙালী নিধনযজ্ঞে।

বাংলাদেশের স্বাধীনতা এবং সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয় এক সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ফসল। যে রাজনীতি ছিল মৌলিক আদর্শভিত্তিক নতুন মানবিক রাষ্ট্র গড়ে তোলার।

বিজয়ের পঞ্চাশ বছর পেরিয়ে একটু একটু করে বদলেছে স্বদেশভূমি। দেশ এখন পৌঁছে গেছে উন্নয়নশীল দেশের কাতারে। একাত্তরের অপশক্তি এখনো নানা অপতৎপরতা চালালেও সব চ্যালেঞ্জ মোকাবেলা করে তরুণ প্রজন্ম নতুন উদ্দীপনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশপ্রেম, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের