editor
প্রকাশিত: 12:02 AM, December 6, 2022

পেনাল্টি শ্যুটআউটে জাপানের স্বপ্নভঙ্গ
অনলাইন ডেস্ক
দুর্দান্ত ফুটবলে প্রথমার্ধে এগিয়ে গেল জাপান। দ্বিতীয়ার্ধেই সেই গোল পরিশোধ করে দিল ক্রোয়েশিয়া। ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। সেই পর্বেও ‘ কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান’ অবস্থা।
ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। সেই পর্বে জাপানকে ৩-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে ফেলে ক্রোয়েশিয়া।
আজ সোমবার আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় মিনিটেই বড় সুযোগ পেয়েছিল জাপান। ওয়াতারু এনদোর ক্রসে ছয় গজ বক্সের মুখে ডিফেন্ডার শোগো তানিগুচির হেড অল্পের জন্য জালে জড়ায়নি। ত্রয়োদশ মিনিটে ডি বক্সে জুনিয়া ইতোর বাড়ানো বলে ছুটে গিয়ে পা ছোঁয়াতে পারেননি ফরোয়ার্ড দাইজেন মায়েদা। ৪০ তম মিনিটে দাইচি কামাদার শট গোলপোস্টের ওপর দিয়ে যায়। ৪৩ তম মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় জাপান। ডান দিক থেকে বক্সে প্রতিপক্ষের ক্রস ক্লিয়ার করতে পারেনি ক্রোয়েট ডিফেন্ডাররা। গোলপোস্টের কাছ থেকে নিখুঁত শটে জাপানকে এগিয়ে দেন মায়েদা।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই ম্যাচে ফিরে সমতা। ৫৫ মিনিটে দেইয়ান লভরেনের ক্রসে ডি-বক্সে চমৎকার হেডে গোলটি করেন পেরিসিচ। এই নিয়ে বিশ্বকাপে ৬টি গোল হয়ে গেল ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের। নির্ধারিত সময়েও ম্যাচের ফলাফল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে পারেনি। ম্যাচ অবধারিতভাবে গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। সেই পর্বে জাপানকে ৩-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে ফেলে ক্রোয়েশিয়া।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,