editor

প্রকাশিত: 12:23 AM, December 6, 2022

প্রশাসনের শীর্ষ পদে রদবদল শিগগির

প্রশাসনের শীর্ষ পদে রদবদল শিগগির

প্রশাসনের শীর্ষ পদে রদবদল শিগগির

অনলাইন ডেস্ক
প্রশাসনের শীর্ষ পদ মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব পদে শিগগির রদবদল আসছে। দেখা যাবে নতুন মুখ। গুরুত্বপূর্ণ এ দুটি পদে পরিবর্তনকে কেন্দ্র করে প্রশাসনে আরও বেশ কয়েকটি রদবদল হবে।

আগামী বৃহস্পতিবারের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করতে পারে। কোনো কারণে বিলম্ব হলে সোমবারের মধ্যে জারি হবে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবে আগামী ১৫ ডিসেম্বর। ২০২০ সালের ৮ ডিসেম্বর তাকে আগের  চুক্তিভিত্তিক নিয়োগের ধারাবাহিকতায় ২ বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়। যা কার্যকর হয় ওই বছর ১৬ ডিসেম্বর। এ হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ না বাড়লে মন্ত্রিপরিষদ সচিবের শেষ কর্মদিবস হবে ১৫ ডিসেম্বর।

তার চুক্তির মেয়াদ আরও ১ বছর বাড়ানো হতে পারে বলে কিছুদিন থেকে প্রশাসন পাড়ায় জোর গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ না বাড়িয়ে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসাবে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে নিয়োগ দেওয়ার সবুজ সংকেত মিলেছে। এভাবে সারসংক্ষেপ প্রস্তুত করা হয়েছে।

প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের এ কর্মকর্তা বর্তমানে নিয়মিত চাকরিতে আছেন। তবে তার চাকরির মেয়াদও বেশিদিন নেই। পানিসম্পদ মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অতিরিক্ত সচিব হিসেবে মহাপরিচালক (প্রশাসন) পদে কর্মরত ছিলেন। কর্মরত জ্যেষ্ঠ সচিবদের মধ্যে তিনি শীর্ষে অবস্থান করছেন। মন্ত্রিপরিষদ সচিব নিয়োগের প্রথা অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকে এ পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। ২০২০ সালের ২৩ ডিসেম্বর তাকে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। যা ২০২১ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। এ হিসাবে তার শেষ কর্মদিবস ৩১ ডিসেম্বর হলেও তিনি ৭ ডিসেম্বর দায়িত্ব ছেড়ে দিতে পারেন। এর আগে চুক্তির মেয়াদ ২ মাস বাকি থাকতে নভেম্বরে চাকরি ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যেতে চেয়েছিলেন। তবে নানা কারণে তা বিলম্বিত হয়।

রিলিজ অর্ডার পাওয়া সাপেক্ষে শিগগির তিনি স্বেচ্ছায় মুখ্যসচিবের পদ ছেড়ে দেবেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের ঘনিষ্ঠ সূত্রগুলো যুগান্তরকে এমনটি জানিয়েছে। ফলে এ পদেও পরিবর্তন আসছে। সচিবালয়ে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে কর্মরত ১৯৮৬ ব্যাচের একজন সিনিয়র সচিবকে মুখ্যসচিব হিসাবে নিয়োগ দেওয়ার গুঞ্জন থাকলেও সেটি এখন অনেকটা অনিশ্চিত। শেষ পর্যন্ত ৯ম ব্যাচের একজন সিনিয়র সচিবকে মুখ্য সচিব পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এমন খবর অনেকটা নিশ্চিত।

সূত্রমতে, এ রদবদলকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও নতুন মুখ দেখা যাবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের