editor

প্রকাশিত: 11:14 PM, December 7, 2022

বিএনপির ৩০০ নেতাকর্মী আটক, ১৫ ককটেল উদ্ধার: ডিবি প্রধান

বিএনপির ৩০০ নেতাকর্মী আটক, ১৫ ককটেল উদ্ধার: ডিবি প্রধান

বিএনপির ৩০০ নেতাকর্মী আটক, ১৫ ককটেল উদ্ধার: ডিবি প্রধান

অনলাইন ডেস্ক
নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয় থেকে প্রায় ৩০০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়াও ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।

বুধবার (৭ ডিসেম্বর) রাতে বিএনপির কার্যালয়ে অভিযান শেষ করে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

হারুন অর রশীদ বলেন, ১০ ডিসেম্বর বিএনপির একটি সমাবেশ হওয়ার কথা। আমাদের কমিশনার তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছিলেন। সমাবেশের এখনো তিন-চার দিন বাকি আছে। কিন্তু তারা এর মধ্যেই নয়াপল্টনে পার্টি অফিসের সামনে রাস্তা বন্ধ করে বসে পড়লেন। পুলিশ জানতে চাইল, কেন রাস্তা বন্ধ করেছেন।

তিনি বলেন, এর মধ্যেই তারা ইট-পাটকেল ছুড়লেন। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে শত শত ককটেল বিস্ফোরণ ঘটালেন। এর পরিপ্রেক্ষিতে আমরা পার্টি অফিসের ঢুকলাম। সেখানে গিয়ে দেখলাম অবিস্ফোরিত ককটেল রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ককটেল হামলা চালিয়েছেন। এতে পুলিশের ৫০ সদস্য আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ডিবি প্রধান বলেন, বিএনপি কার্যালয়ে ১৬০ বস্তা চাল পাওয়া গেছে। এত চাল দিয়ে কী করতেন বিএনপির নেতাকর্মীরা, তা এখন বড় প্রশ্ন। তারা এখানে কি করতে চেয়েছিলেন, তাও এখন বোঝা যাচ্ছে না।

তিনি বলেন, বিএনপি অফিসে দুই লাখ টাকা পাওয়া গেছে। এত টাকাই বা কেন আনা হয়েছিলো তা দেখার প্রয়োজন রয়েছে। এত টাকা দিয়ে কী করতো তা খতিয়ে দেখা হবে।

বিএনপি নেতাকর্মীদের আটকের বিষয়ে ডিবি প্রধান বলেন, আমরা এই অফিস থেকে ৩০০ জনকে আটক করেছি। যাদের আটক করেছি তাদের বিষয়ে যাচাই বাছাই করা হবে। যদি কেউ নির্দোষ হয়, তবে তাকে ছেড়ে দেয়া হবে। যাদের বিরুদ্ধে তথ্য পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের