editor
প্রকাশিত: 11:15 PM, December 10, 2022
অনলাইন ডেস্ক
আল থুমামা স্টেডিয়ামে ইতিহাস গড়লো মরক্কো। পর্তুগালকে হারিয়ে প্রথম আফ্রিকান ও আরব দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে তারা। ইউসুফ আন-নাসেরির একমাত্র গোলে পর্তুগালকে ১-০তে হারিয়েছে মরক্কো।
৪২তম মিনিটে লিড নেয় মরক্কো। ইয়াহিয়া আতিয়াতুল্লাহর ক্রস থেকে হেডে পর্তুগালের জালে বল পাঠান ইউসুফ আন-নাসেরি। এই গোলের সুবাদে মরক্কোর হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি (৩) গোল করার রেকর্ড গড়েছেন সেভিয়ার তারকা নাসেরি। ৪৫তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের শট প্রতিহত হয় বারে। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মরক্কো।
প্রথমার্ধে ৭টি শট নিয়েছে পর্তুগাল। দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে মরক্কো ৫ শটের একটি লক্ষ্যে রেখেছে। সেখান থেকেই গোল।
৫১তম মিনেট জোয়াও ক্যানেসেলোর জায়গায় বদলি হিসেবে মাঠে নামেন রোনালদো। তবে মরক্কোর রক্ষণ ভাঙতে পারছিল না পর্তুগাল। ৮৪তম মিনিটে জোয়াও ফেলিক্সের বুলেট গতির শট ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। নির্ধারিত ৯০ মিনিটে ১-০তে এগিয়ে ছিল মরক্কো।
যোগকরা সময়ে প্রথম মিনিটে (৯০+১ মিনিট) রোনালদোর নিচু শট আটকে দেন বুনু। ৯৬তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মরক্কো। কিন্তু গোলরক্ষকে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি আবুলখালাল।
উল্লেখ্য, বিশ্বকাপে প্রথমার্ধে পিছিয়ে পড়ে ১৯৬৬ সালের পর কোনো ম্যাচ জিততে পারেনি পর্তুগাল (৭ হার)।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,