editor
প্রকাশিত: 1:00 PM, December 21, 2022
খেলাধুলা ডেস্ক :: চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ নেমেছিল চার বিশেষজ্ঞ বোলার নিয়ে। সাকিব আল হাসান সহ অবশ্য সংখ্যাটা পাঁচ। কিন্তু এর মধ্যে এবাদত হোসেন পিঠের ইনজুরিতে পড়ে বল করেননি দ্বিতীয় ইনিংস। ওয়ানডে সিরিজে পাঁজরের পর টেস্টের সময় সাকিব কাঁধে চোট পান। ওই ব্যথায় প্রথম ইনিংসে ১২ ওভার বল করে উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় ইনিংসে বল হাতে নেননি।
ওই ম্যাচে বাংলাদেশ হারে ১৮৮ রানে। এরপর হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, ঢাকা টেস্টে সাকিব আল হাসানের শুধু ব্যাটার হিসেবে খেলার সম্ভাবনার কথা। তবে ম্যাচের আগের দিন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সংবাদ সম্মেলনে এসে জানালেন, সাকিব বোলিং করবেন।
তিনি বলেছেন, ‘সাকিব ভালো আছে। সে বোলিং করবে। এখানে ওয়ানডে চলার সময় তার হালকা চোট ছিল। সেখান থেকে সেরে উঠেছে। সে খেলার জন্য তৈরি ও বোলিংও করতে পারবে। সে খেলার অবস্থায় আছে (হি ইজ গুড টু গো)। ’
সাকিব বোলিং করলে দলের ভারসম্য একরকম, না করলে অন্যরকম। তিনি যেহেতু বোলিং করবেন, তাহলে একাদশ কেমন হবে? এমন প্রশ্নের জবাবে শুরুতে রসিকতা করলেন দক্ষিণ আফ্রিকান কোচ। পরে অবশ্য তিনি বলেছেন, তিনজন স্পিনার খেলবেন ঢাকা টেস্টেও।
তিনি বলেন, ‘এখানে কোনো নির্বাচক আছে? (হাসি) আমি সেটা বলতে পারছি না। তবে ধারণা করে বলতে পারি তিনজন স্পিনার যারা খেলেছিল আর তাসকিন ফিরে এসেছে সঙ্গে খালেদ তো আছে। নির্বাচন নিয়ে কাজটা নির্বাচকদের। তবে আমি দেখতে পাচ্ছি এমন কিছুই হতে যাচ্ছে। সুখবর হচ্ছে, সাকিব খেলার জন্য পুরোপুরি তৈরি ও উইকেটে দেখে মনে হচ্ছে সে খেলার জন্য মুখিয়ে আছে। (হি ইজ কামিং টু প্লে)। ’
সাকিব আল হাসানের সঙ্গে নিশ্চয়তা মিলেছে পেসার তাসকিন আহমেদের খেলারও। পিঠের চোটে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। এবার তার খেলার কথা জানিয়ে ডোনাল্ড বলেছেন, ‘সে প্রথম ম্যাচেও খেলতে চেয়েছিল, কিন্তু এবার সে পুরোপুরি প্রস্তুত। ’
ডেইলি সিলেটের সময়/ ২১ ডিসেম্বর ২০২২/ এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,