editor
প্রকাশিত: 11:55 AM, December 22, 2022
খেলাধুলা ডেস্ক :: কাতার বিশ্বকাপের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটা ব্যাপার সবাইকে বেশ অবাক করে দিয়েছিল। তা হলো আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির গায়ের কালো পোশাকটি। মেসিকে পরিয়ে দেওয়া পোশাকটি আরবে ‘বিশত’ নামে পরিচিত।
লম্বা এই পোশাকটি পরা হয় সাদা আলখাল্লার ওপর। তৈরি করা হয় খুবই হালকা সুতা দিয়ে। থাকে খাঁটি সোনার কাজও। এটা আরব্য দেশগুলোতে মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়। শীর্ষ কর্মকর্তা, শেখ ও সমাজের উচ্চমর্যাদার ব্যক্তিরা বিশত পরে থাকেন।
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এই বিশতটির দাম কত? উত্তর দিয়েছেন কাতারে বিশত প্রস্তুতকারী শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের একটির মালিক আল–সালেম। কয়েক দিন আগে আল–সালেমের দোকান থেকেই মেসির জন্য বিশত কিনে নিয়ে যান বিশ্বকাপ আয়োজকেরা।
আল সালেম বলেন, আমাদের বলা হয়েছিল যেন হালকা এবং স্বচ্ছ ফেব্রিকের বিশত দিই। শীতকালে এমন পোশাক চাওয়ায় অবাক হয়েছিলাম। এখন মনে হচ্ছে তারা চেয়েছিলেন ভেতরের জার্সি যেন ঢাকা না পড়ে।
তিনি জানান, মেসির গায়ে যে বিশতটি পরিয়ে দেওয়া হয়, সেটির দাম ২ হাজার ২০০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় ২ লাখ ৩০ হাজারের বেশি। এটি জাপান থেকে আনা নাজাফি কটন আর জার্মানি থেকে আনা স্বর্ণের থ্রেড দিয়ে বানানো। বানাতে সময় লাগে এক সপ্তাহ।
উল্লেখ্য, অনুষ্ঠানে লিওনেল মেসিকে সোনার ঝালরবিশিষ্ট একটি বিশেষ গাউন পরিয়ে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তা দেখে আর্জেন্টাইন দর্শকদের মধ্যে পোশাকটি কেনার আগ্রহ তুঙ্গে ওঠে।
ডেইলি সিলেটের সময়/ ২২ ডিসেম্বর ২০২২/ এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,