editor
প্রকাশিত: 6:02 PM, December 25, 2022
ডিএসএস ডেস্ক :: ৩৬ বছর পর অবশেষে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। কিন্তু বিশ্বজয়ের পরেও বিতর্ক শেষ হচ্ছে না লিওনেল মেসিদের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে। মাঠের লড়াই শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। কিন্তু এখনও কথার লড়াই থামছে না দুই দেশের সমর্থকদের মধ্যে। রোববার তাতে নতুন সংযোজন নিয়ে হাজির আর্জেন্টাইন ফ্যানরা।
দুইদিন আগে মেসওপিনিয়নস নামের প্ল্যাটফর্মে বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন দায়ের করেন ‘ফ্রান্স ফরএভার’ নামের এক ব্যবহারকারী। পিটিশনের উল্লেখ করা হয়, ‘রেফারিকে কিনে নেওয়া হয়েছিল, পেনাল্টিটি হয় না এবং দ্বিতীয় গোলের আগে এমবাপে ফাউলের শিকার হয়। ম্যাচটি পুনরায় খেলার দাবিতে সই করুন।’
তাদের দাবি, প্রথম দু’টি গোল পাইয়ে দেওয়া হয়েছে মেসিদের। সে জন্যই ফ্রান্স হেরে গিয়েছে। তাই আবার আয়োজন করা হোক ফাইনাল ম্যাচ। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গতকাল এই পিটিশনে স্বাক্ষরের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। জবাবটা বেশ ভালোভবাবেই দিল আর্জেন্টিনা। পালটা পিটিশন করছে বিশ্বকাপজয়ী দেশের সমর্থকরা।
ফ্রান্স স্টপ ক্রায়িং নামের সেই শিরোনামের পিটিশনটিতে লেখা হয়েছে, ‘আমরা বিশ্বকাপ ফাইনাল জেতার পর থেকে ফ্রান্সের কান্না থামছে না। তারা আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন না মেনে অভিযোগ করে চলেছে। এই পিটিশনের লক্ষ্য ফ্রান্সের কান্না থামানো এবং তাদের এটা মেনে নেওয়া যে মেসিই ইতিহাসের সেরা খেলোয়াড়, এমবাপে তার পুত্র।’
অনলাইন প্ল্যাটটফর্ম চেঞ্জ ডট অর্গে চলছে আর্জেন্টাইন সমর্থকদের সই সংগ্রহ। ভ্যালেন্তিন গোমেজ নামের এক ব্যক্তির চালু করা এই পিটিশনে শনিবার পর্যন্ত ৫ লাখ ৭০ হাজার মানুষ স্বাক্ষর করেছেন।
ডিএসএস/ এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,