editor

প্রকাশিত: 11:44 AM, December 27, 2022

২৩ ভাগ আসন খালি রেখেই চলছে বিমান

২৩ ভাগ আসন খালি রেখেই চলছে বিমান

ডিএসএস ডেস্ক :: চলতি বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত গত ৬ মাসে ৬৮ টি বিদেশী গন্তব্যে ফ্লাইট পরিচালনা করেছে বিমান। এসব ফ্লাইটে আসন সংখ্যা ছিল ১৪ লাখ ৭৭ হাজার ৪শ ৫৬টি। এর মধ্যে টিকেট বুকিং করা হয়েছে ১১ লাখ ৩৫ হাজার ৯শ ৭৪টি, বাকি ৩ লাখ ৪১ হাজার ৪শ ৮২টি আসন খালি ছিল। এই হিসেবে আসন খালি থাকা সত্ত্বেও গড়ে ২৩ ভাগ যাত্রী ছাড়াই ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দেওয়া প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। সম্প্রতি জাতীয় সংসদ ভবনে কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

কমিটির কার্যপত্র থেকে দেখা গেছে, বৈঠকে জানানো হয় আন্তর্জাতিক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট পাওয়া যায় না, অহরহ এমন অভিযোগ পাওয়া যায়। তবে বাস্তবতা হচ্ছে, টিকেট পাওয়া না গেলেও গত ৬ মাসে বিভিন্ন আন্তর্জাতিক রুটে পরিচালিত ফ্লাইটে ২৩ শতাংশ আসন খালি ছিল রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির।

প্রতিবেদনে বলা হয়, সব রুটে খালি আসনের চিত্র এক নয়। বেশ কয়েকটি রুটে মাত্র কয়েকটি আসন খালি ছিল, কয়েকটি রুটে অল্প কিছু যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনা করা হয়েছে। আবার বেশ কয়েকটি রুটে অর্ধেকের বেশি আসন খালি ছিল।

এর আগে সংসদীয় কমিটি গত ছয় মাসে কতগুলো টিকেট বিক্রি হয়েছে তার পরিসংখ্যান এবং যেগুলো বিক্রি হয়নি তার কারণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে জানতে চায়। এর প্রেক্ষিতে সংসদীয় কমিটির কাছে গত ৬ মাসের টিকেট বিক্রির তথ্য তুলে ধরে প্রতিবেদন জমা দেয় বিমান। তবে গড়ে ২৩ শতাংশ আসন খালি রেখে ফ্লাইট পরিচালনার কোনো ব্যাখ্যা দেয়নি সংস্থাটি।

এ অবস্থায় সংসদীয় কমিটি আসন ফাঁকা থাকার নেপথ্য কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার সুপারিশ করেছে। কমিটির মতে, এজন্যই লাভের মুখ না দেখে বিমানের হাজার হাজার কোটি টাকা লোকসান হয়।

সংসদীয় কমিটির কাছে দেওয়া বিমানের প্রতিবেদনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কখনই তার টিকিট বিক্রয় সেবা বন্ধ রাখেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ ও বৈদেশিক স্টেশনসমূহে নিজস্ব সেলস সেন্টার থেকে বিমানের নিবেদিত কর্মীদের মাধ্যমে টিকেটিং সেবা প্রদান করে যাচ্ছে। বিমান কল সেন্টারের মাধ্যমে টিকিট প্রদান, পুনঃইস্যু, তারিখ পরিবর্তন এবং উচ্চ শ্রেণীতে আপগ্রেডেশনসহ অন্যান্য সেবা প্রদান করা যাচ্ছে ।

বিমানের প্রতিবেদনে আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম পরিবর্তনের কারণে গত ৯ আগস্ট ২০২১ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২২ ওয়েবসাইটে টিকিট বিক্রয় সেবা বন্ধ রাখে, যা ২৭ ফেব্রুয়ারি ২০২২ থেকে পুনরায় চালু করা হয়। ওয়েবসাইটে টিকিট বিক্রয় সেবা সাময়িক বন্ধ হওয়ার আগে বিমান তার বিক্রিত টিকিটের অতি সামান্যই (প্রায় ৪.৫০ ভাগ) ওয়েবসাইটের মাধ্যমে বিক্রয় করত।

বিমানের প্রতিবেদন অনুযায়ী, গত ছয় মাসে ঢাকা থেকে চীনের গুয়াংজু রুটে বিমানের ফ্লাইটে আসন ছিল ২ হাজার ৬শ ৭৫টি। যাত্রী পরিবহন করা হয়েছে ১ হাজার ৩৭ জন আর আসন খালি ছিল ১ হাজার ৬ শ ৩৮ টি। মোট আসনের বিপরীতে ৬১ শতাংশ আসন খালি রেখেই ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এছাড়া মাস্কাট থেকে ঢাকা রুটে ১৭ হাজার ৬৬৫টি আসন ছিল। এর মধ্যে ৯ হাজার ২৮৫টি আসন বা ৫৩ শতাংশ ফাঁকা ছিল। আবুধাবি-ঢাকা রুটে মোট আসনের পঁয়তাল্লিশ শতাংশই ফাঁকা ছিল। অন্যদিকে ঢাকা থেকে মাস্কাট, চট্টগ্রাম থেকে মাস্কাট, ঢাকা থেকে রিয়াদ, চট্টগ্রাম থেকে জেদ্দার ফ্লাইটগুলো যাত্রী বেশি ছিল। এসব ফ্লাইটে ৮০ থেকে ৯০ শতাংশ আসন পূর্ণ ছিল।

ডিএসএস/ এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের