editor
প্রকাশিত: 12:00 PM, December 27, 2022
ডিএসএস ডেস্ক :: ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ত্রুটির কারণে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান ভোট দিতে পারেননি। ভোটকক্ষে প্রায় ১৫ মিনিট অবস্থান করে ভোট দিতে না পেরে বাইরে এসে সাংবাদিকদের সামনে ইভিএম নিয়ে হতাশা ও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রংপুর নগরের আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান মোস্তাফিজার রহমান। ইভিএমে ত্রুটির কারণে তিনি ভোট দিতে পারেননি। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি সকাল ৯টায় কেন্দ্রে এসেছি। ভোটকেন্দ্রে গিয়ে দেখি ইভিএম হ্যাং হয়েছে। কিন্তু এর আগে আমার হাতের আঙুলে ভোটগ্রহণের কালি দেওয়া হয়। আমি ১৫ মিনিটের মতো অপেক্ষা করেও ভোট দিতে পারিনি। এই যদি ইভিএমের অবস্থা হয়, তাহলে মানুষ ভোট দেবে কীভাবে?’
ইভিএম নিয়ে শঙ্কা প্রকাশ করে মোস্তাফিজার রহমান বলেন, ‘আমরা আগে থেকেই বলেছি, ইভিএমে এ ধরনের ত্রুটি হতে পারে। রিটার্নিং কর্মকর্তা আমাদের আশ্বস্ত করেছেন, সমস্যা হলে তাঁরা ব্যবস্থা নেবেন। কিন্তু আমার বেলায় যদি ১৫-২০ মিনিট অপেক্ষা করতে হয়; সাধারণ ভোটারের ক্ষেত্রে কী হবে, এটা ভেবে দেখতে হবে।’
এ প্রসঙ্গে আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আসাদুজ্জামান বলেন, খুব শিগগির ইভিএম ঠিক করার চেষ্টা করা হচ্ছে। একটি কক্ষে এই সমস্যা হয়েছে, সবগ কটিতে নয়।
ডিএসএস/ এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের