editor
প্রকাশিত: 12:14 PM, December 27, 2022
ডিএসএস ডেস্ক :: দলবদলের বাজারে আবারও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাল লিভারপুল। নেদারল্যান্ডস ফরোয়ার্ড কোডি গাকপোকে দলে ভেড়াচ্ছে লিভারপুল। নিশ্চিত করেছে গাকপোর বর্তমান ক্লাব পিএসভি। একই রাতে বিশ্বকাপ–বিরতির পর প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে লিভারপুল।
২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের দিকে চোখ ছিল এরিক টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে শেষমেশ গাকপো গায়ে জড়াচ্ছেন লিভারপুলের জার্সি। এর আগে মৌসুমের শুরুতে দারউইন নুনিয়েজকে দলে চেয়েছিল ইউনাইটেড ও লিভারপুল। তবে তখন দলবদলে ক্লাবের রেকর্ড ভেঙে নুনিয়েজকে দলে ভিড়িয়েছিল লিভারপুল।
এক বিবৃতিতে পিএসভি জানিয়েছে, পিএসভি ও লিভারপুল গাকপোর দলবদলের চুক্তি নিয়ে সম্মত হয়েছে। তবে লিভারপুলের সঙ্গে গাকেপার চুক্তি কিংবা ট্রান্সফার ফিতে পিএসভি কত টাকা পাচ্ছে, বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।দলবদলের বাজারের নির্ভরযোগ্য সূত্র ফ্যাব্রিজিও রোমানো ও ইউরোপের সংবাদমাধ্যমগুলো বলছে, ২৩ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে লম্বা সময়ের চুক্তিই হবে লিভারপুলের।
ইংল্যান্ডে স্বাস্থ্য পরীক্ষা শেষে চুক্তির সম্পন্ন হবে। তাদের ধারণা লিভারপুলের সঙ্গে গাকপোর চুক্তি ৩ কোটি ৭০ লাখ পাউন্ডের। চুক্তির অন্যান্য শর্ত মিলিয়ে যেটা হবে ৫ কোটি পাউন্ড।
পিএসভি পরিচালক মার্সেল ব্রান্ডস বলছেন, ‘আমরা এখনো ট্রান্সফার চুক্তির বিষয়টি খোলাসা করছি না, কিন্তু পিএসভির জন্য এটা রেকর্ড ট্রান্সফার।’
অলরেডদের গোলের সামনে একজন ‘শিকারি’র খোঁজ গত মৌসুম থেকেই। সে ভাবনা থেকেই কেনা হয়েছিল নুনিয়েজকে। তবে তাঁর চোটে পড়ার প্রবণতা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন ইয়ুর্গেন ক্লপ। সে জন্যই মোহাম্মদ সালাহ, রবার্তো ফিরমিনো থাকতেও গাকপোর দিকে হাত বাড়াতে হয়েছে লিভারপুলকে।
গাকপোও আছেন দুর্দান্ত ছন্দে। বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে করেছেন ৩ গোল। সবচেয়ে বড় বিষয়, ডাচ এই ফরোয়ার্ড খেলতে পারেন বিভিন্ন পজিশনে। লুই ফন গালের অধীনে কাতার বিশ্বকাপেই কখনো নাম্বার নাইন, কখনও খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। কোচের ফরমেশনের সঙ্গে বদলে ফেলতে পেরেছেন নিজেকে।
গাকপোকে দলে ভেড়োনোর রাতে বিশ্বকাপ বিরতির পর ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে লিভারপুল। লিভারপুলের হয়ে প্রথম গোলটি করেন সালাহ । এরপর তার পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন ভার্জিল ফন ডাইক। দ্বিতীয়ার্ধের শুরুতে ওয়াটকিনস ব্যবধান কমালেও বদলি নামার দুই মিনিটের মধ্যে গোল করে তিন পয়েন্ট প্রায় নিশ্চিত করে ফেলেন স্তেফান বাইচেতিচ।
ডিএসএস/ এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,