editor
প্রকাশিত: 2:17 PM, December 28, 2022
ডিএসএস ডেস্ক :: কাতার বিশ্বকাপের সময় পর্তুগালের জাতীয় দলের কোচের সঙ্গে ঝামেলা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর। এর আগে ম্যানচেষ্টার ইউনাইটেডের কোচের বিরুদ্ধেও মুখ খুলে বিপদের মুখে পড়তে হয় রোনালদোকে। এবার এই মহাতারকাকে নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। কাতার বিশ্বকাপে রাজনীতির শিকার হয়েছেন পর্তুগিজ তারকা, এমন অভিযোগ করলেন তুরস্কের প্রেসিডেন্ট।
বিশ্বকাপের নিজেদের শেষ দুই ম্যাচে (নকআউট পর্বে) রোনালদোকে প্রথম একাদশে রাখেননি দলটির কোচ ফার্নান্দো স্যান্তোস। সেই ঘটনার রেশ ধরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিস্ফোরক তথ্য দিয়ে বলেছেন, রোনালদো রাজনীতির শিকার।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘রোনালদোর সঙ্গে যা হয়েছে, সেটা রাজনৈতিক নিষেধাজ্ঞার মতো। পর্তুগাল রোনালদোকে নষ্ট করে দিচ্ছে। খেলার শেষ ৩০ মিনিটের জন্য তাকে নামানোর অর্থ, তাঁর মতো ফুটবলারের মনোবল নষ্ট করে দেওয়া। ওরা এভাবে রোনালদোর সব মানসিক শক্তি কেড়ে নিতে চেয়েছিল।’
মূলত ইসরায়েল-প্যালেস্তাইন বিতর্কে অতীতে প্যালেস্তাইনের যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন রোনালদো। ইসরায়েলের সঙ্গে তুরস্কের কূটনৈতিক সম্পর্ক ভাল নয়। ধারণা করা হচ্ছে সে কারণেই তুরস্কের প্রেসিডেন্ট কঠিন সময়ে রোনালদোর পাশে থাকার বার্তা দিলেন।
শুধু ফুটবল নয়, ২০২২ সালে রোনালদোর ব্যক্তিগত জীবনেও দুঃখ ছিল। গেল এপ্রিলে সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যু হয়। জন্মের কয়েকদিন পর মৃত্যু হয় তার পুত্র সন্তানের।
ডিএসএস/ এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,