editor
প্রকাশিত: 7:39 PM, December 28, 2022
ডিএসএস ডেস্ক :: বাংলাদেশে প্রথম বৈদ্যুতিক মেট্রো রেলওয়ে (এমআরটি) তার কার্যক্রম শুরু করেছে। ঢাকায় এটি নতুন গণপরিবহন ব্যবস্থা নিয়ে এসেছে। বুধবার (২৮ ডিসেম্বর) ঐতিহাসিক এ ঘটনা উদযাপনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি এবং জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহাইদে উপস্থিত ছিলেন।
ঢাকার জাপান দূতাবাস জানায়, ঐতিহাসিক দিনে এই এমআরটি ট্রেনে তারাই প্রথম যাত্রী ছিলেন। এমআরটি জাপানি ওডিএর সহায়তায় নির্মিত হয়েছে। এবার উত্তরা নর্থ স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ৬ নম্বর লাইনের ৯টি স্টেশন উদ্বোধন করা হয়েছে।
দেশের প্রথম বৈদ্যুতিক রেলপথ বিভিন্ন জাপানি অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে ঢাকায় নিরাপদ, দ্রুত, আরামদায়ক এবং সময়নিষ্ঠ গণপরিবহন পরিষেবা দেবে। ভবিষ্যতে এমআরটি লাইন ৬, লাইন ১ ও ৫ এর সঙ্গে নেটওয়ার্ক করা হবে, যেগুলো ২০২৯ সালে সম্পন্ন হওয়ার জন্য নির্ধারিত রয়েছে। এমআরটি নেটওয়ার্ক শহরে যানজট দূর করবে। বায়ু দূষণ এবং অন্যান্য পরিবেশগত প্রভাবগুলো কমাবে বলে আশা করা হচ্ছে। এবছর জাপান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী পালন করছে। জাপানি সহায়তায় ঢাকার নতুন এমআরটির উদ্বোধন এ বছরের চূড়ান্ত ইভেন্ট হিসেবে একটি ঐতিহাসিক মুহূর্ত চিহ্নিত করে।
ডিএসএস/ এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের